নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে ৭৬ পিস ই*য়া*বা ট্যাবলেটসহ তিন মা*দ*ক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রে*ফ"তারকৃতদের মধ্যে দুজন নারী মাদক ব্যবসায়ীও রয়েছেন।
গত ১৩ জুলাই (সোমবার) রাতে সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান ও গ্রেফতারের বিবরণ
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিক-নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ নেতৃত্বে এই বিশেষ মা"দ*কবিরোধী অভিযান পরিচালিত হয়।
প্রথম অভিযান (পশ্চিম এনায়েতনগর):
রাত আনুমানিক ৯:১৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার এসআই (নিঃ) মোঃ মাসুম বিল্লাহর নেতৃত্বে একটি টিম পশ্চিম এনায়েতনগর এলাকায় জনৈকা রাশিদা আলমের বাসার সামনের পাকা রাস্তার ওপর অভিযান চালায়। সেখান থেকে সেলিম (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তল্লাশিকালে তার দেহ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সেলিম পশ্চিম এনায়েতনগর এলাকার মৃত ইসমাইলের ছেলে।
দ্বিতীয় অভিযান (বাগমারা ৩নং ওয়ার্ড):
রাত আনুমানিক ১০:৩০ ঘটিকায় এসআই (নিঃ) আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে আরেকটি টিম বাগমারা ৩নং ওয়ার্ডে মাদক ব্যবসায়ী মোছাঃ সাথি আক্তারের বাড়ির সামনের রাস্তায় অভিযান পরিচালনা করে। সেখান থেকে মোসাঃ সাথী আক্তার (৩৫) এবং মোসাঃ রিতা আক্তার (৩৫) নামের দুই নারী মা*দ*ক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তল্লাশিকালে তাদের হেফাজত থেকে ৬৬ পিস ই*য়া*বা উদ্ধার করা হয়।
আসামিদের পরিচয়
১. সেলিম (৪৫), পিতা: মৃত ইসমাইল, মাতা: শাহবানু (সাং- পশ্চিম এনায়েতনগর)।
২. মোসাঃ সাথী আক্তার (৩৫), স্বামী: মোঃ ইয়াছিন, মাতা: মৃত জোসনা বেগম (সাং- বাগমারা, ৩নং ওয়ার্ড)।
৩. মোসাঃ রিতা আক্তার (৩৫), স্বামী: মোঃ কবির হোসেন, মাতা: মৃত নূর জাহান বেগম (সাং- ৩নং ওয়ার্ড)।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত ৩নং আসামি মোসাঃ রিতা আক্তারের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় পূর্বের আরও ৬টি মা*দ*ক মামলা রয়েছে।
গ্রে*ফ*তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় সিদ্ধিরগঞ্জ থানায় পৃথক ২টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।