বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডের খরকি এলাকায় দিঘিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃ*ত্যু
নিহত শিশুরা হলো একই এলাকার বাসিন্দা জাহাঙ্গীর সরদারের ছেলে নাঈম (৮) এবং ইউসুফ তালুকদারের ছেলে ইস্রাফিল (৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশু দুটি খেলতে গিয়ে অসাবধানতাবশত খরকি দিঘিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে দিঘি থেকে তাদের নিথর দেহ উদ্ধার করা হয়। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।