২০১৮নির্বাচনে রাতের ভোটের অন্যতম কারিগর ঝিনাইদহের ওই সময়ের ডিসি সরোজ কুমার নাথকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
গতকাল ২৭জুলাই সোমবার তাকে অবসরে পাঠিয়ে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
গতকাল সোমবার পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ে যুগ্ম সচিব (ওএসডি) পদে কর্মরত ছিলেন বিতর্কিত এ আমলা।
ঝিনাইদহের ডিসি থাকাকালীন বিরোধীদলের নেতাদের ওপর নির্যাতন, অনিয়ম, দুর্নীতিসহ রাতের ভোটে আওয়ামী লীগ নেতাদের বিজয়ী করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
রাতের ভোটের পুরস্কার স্বরুপ ২০২১ সালের ২৯ অক্টোবর তাকে যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি দেয় শেখ হাসিনা।
তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।