মেহেন্দিগঞ্জ উপজেলার বিদ্যানন্দপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাদবরায় গ্রামের ফরাজী বাড়ির কৃতী সন্তান বীর মুক্তিযোদ্ধা রহমত আলী ফরাজী ইন্তেকাল করেছেন মৃত্যুকালে তিনি সন্তান-সন্ততি, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি মরহুম জায়েদ আলী ফরাজীর সন্তান ছিলেন।
বৃহস্পতিবার (০৬/০৮/২০২৬ ইং) রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে শেষ বিদায় জানানো হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করেন মেহেন্দিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ফাহিম হাসান খান।
এ সময় কাজিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি), উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোহাম্মদ কামাল উদ্দিন সরদার, মুক্তিযোদ্ধা সংসদের সদস্যবৃন্দ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড,স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত থেকে বীর মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।