বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও ‘গণতন্ত্রের মা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে সরকারি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালেদা জিয়া-তারেক রহমান মুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর জাসাসের সাবেক আহ্বায়ক ডা. আরিফুর রহমান মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিপি জাকির হোসেন, সহকারী অধ্যাপক আবুল হাসেম ও সহকারী অধ্যাপক ডা. মিজানুর রহমান।
সভায় সভাপতিত্ব করেন ডা. আকরাম হোসেন এবং সঞ্চালনা করেন জহিরুল আলম।
আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের অধিকার আদায়ের সংগ্রামের কথা স্মরণ করেন। তারা তাঁর রাজনৈতিক অবদান তুলে ধরে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।
পরে বেগম খালেদা জিয়ার স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং পরিবার, দলীয় নেতাকর্মী ও দেশবাসীর জন্য দোয়া করা হয়।