পরোকীয়ার সম্পর্কে আট বছরের জমজ দু্ই পুত্র সন্তানের জননীর সাথে আপত্তিকর অবস্থায়, জনোতার হাতে আটক হয়েছেন, মোকাদ্দেসুর রহমান নামের এক প্রভাষক। পরোবর্তীতে উত্তেজিত জনতা ওই প্রভাষককে গণোপিটুনি দিয়েছে। ঘটোনাটি ঘটেছে বুধবার দিবাগতো রাতে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল গ্রামে।
অভিযুক্ত মোকাদ্দেসুর রহমান পাশ্ববর্তী একটি কলেজের পরিসংখ্যান বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত রয়েছেন। তিনি নাটোর জেলার লালপুর উপজেলার সালামপুর ইউনিয়নের সাধুপাড়া গ্রামের বাসিন্দা ফজলুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, সোরিকল বাজার এলাকায় কয়েকজন শিক্ষার্থীকে প্রাইভেট পড়াতেন প্রভাষক মোকাদ্দেসুর রহমান। এ সময় ওই বাজারের পাশ্বোবোর্তী এক গৃহবধূর সাথে তার পরিচয়ের সূত্রধরে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। যা পরবর্তীতে পরকীয়া প্রেমে পরিনতো হয়।
সূত্রে আরও জানা গেছে, সোরিকল গ্রামের বাসিন্দা ওই নারীর স্বামী দীর্ঘদিন থেকে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হোয়ে শষ্যাশোয়ী রয়েছেন। তিনি কথা বলার শক্তিটুকুও হারিয়ে ফেলেছেন। এ সুযোগে প্রভাষকের সাথে তার স্ত্রীর পরকীয়া প্রেমের সম্পর্কের বিষয়টি নিয়ে গত কয়েকদিন থেকে, এলাকায় বেশ আলোচনা চলে আসছিলো। পরবর্তীতে বুধবার সন্ধ্যার পর পরই স্থানীয়ো কয়েকজোন যুবক পূর্ব থেকে ওত পেতে থেকে প্রভাষককে ওই নারীর ঘরে আপোত্তিকর অবোস্থায় আটক করেন। খবর পেয়ে তাৎক্ষনিক স্থানীয় জনোতা ঘটনাস্থলে পৌঁছে প্রভাষক মোকাদ্দেসুর রহমানকে গণপিটুনি দিয়ে আটোক করে রাখেন।
প্রথমে ওই নারী জানিয়েছেন, তাদের সাথে কোন অবৈধ সম্পর্ক নেই......পরোবর্তীতে অভিযুক্ত প্রভাষক মোকাদ্দেসুর রহমান জানিয়েছেন, গত দুই মাস ধরে তাদের মধ্যে পরোকীয়া প্রেমের সম্পর্কো গড়ে ওঠে। স্থানীয় নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে, প্রভাষক মোকাদ্দেসুর রহমানের প্ররোচনায় অসুস্থ্য স্বামীর কাছ থেকে ইতোমধ্যে কৌশলে ওই নারী সোরিকল বাজারের তার প্রায় কোটি টাকার সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়েছেন।
অভিযুক্ত প্রভাষকের কর্মোস্থল আগরপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ এবায়দুল হক শাহীন মোবাইল ফোনে জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরার পর বিষয়টি তার নজরে আসে। এরপর তাৎক্ষনিক তিনি কলেজ গবর্নিং বডির সভাপতিসহ অন্যান্যদের সাথে ভার্চুয়ালে সভা করে, প্রভাষক মোকাদ্দেসুর রহমানকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। পাশাপাশি পুরো ঘটনায় তিন সদোস্যো বিশিষ্ট একটি তদন্তো কমিটি গঠোন করা হয়েছে। কলেজের প্রভাষক আমিনুল ইসলাম খসরুকে প্রধান করে গঠোণ করা তদন্তো কমিটির সদস্যদের আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে পরোবোর্তী ব্যাবোস্থা গ্রহোণ করা হবে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আটক প্রভাষক মোকাদ্দেসুর রহমানকে স্থানীয় শিক্ষক জামাল হোসেনের জিম্মায় দেওয়া হয়েছে।