বরিশালের গৌরনদী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বানিয়াশুরী এলাকায় পৌরসভা প্রতিষ্ঠার পর এই প্রথম সড়ক বাতির সংযোগ প্রদান করা হয়েছে। ১৯৯৬ সালে পৌরসভা প্রতিষ্ঠার পর দীর্ঘ সময় পেরিয়ে সড়কে আলোর ব্যবস্থা হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আনন্দ ও স্বস্তি বিরাজ করছে।
বুধবার (১৪ অক্টোবর) বানিয়াশুরী এলাকায় সড়ক বাতির সংযোগ প্রদান করা হয়। দীর্ঘদিন ধরে সড়কে আলোর ব্যবস্থা না থাকায় রাতের বেলায় চলাচলে যে অসুবিধা হতো, নতুন এই উদ্যোগের ফলে তা অনেকটাই লাঘব হবে বলে আশা করছেন এলাকাবাসী।
সড়ক বাতির সংযোগ প্রদান করায় গৌরনদী পৌর কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ৩ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা। তাঁদের প্রত্যাশা, এ উদ্যোগের ফলে রাতের বেলায় সড়কে চলাচল আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে এবং এলাকার পরিবেশের উন্নতি ঘটবে।
দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।