ঢাকা    মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
জিবিএন বাংলা

গৌরনদীতে ১৬ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

১৬ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৪ জুলাই ২০২৬ ইং, মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইব্রাহীমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সেকেন্দার শেখ, গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব ও সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরীফ।

সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, গৌরনদী পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত পৌর সদস্য সচিব শরীফ শফিকুর রহমান স্বপন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির

এছাড়াও সভায় উপস্থিত থেকে মতামত প্রকাশ করেন গৌরনদী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা পলাশ সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাস কুমার, বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোঃ বায়েজীদ শরীফ এবং পৌর আমীর হাফিজুর রহমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামী ১৬ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজে আলোকচিত্র প্রদর্শনী, তথ্যচিত্র ও ভিডিও প্রদর্শনী, রচনা প্রতিযোগিতা এবং অঙ্কন প্রতিযোগিতাসহ দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য নানামুখী ও বর্ণাঢ্য কর্মসূচী পালন করা হবে।

বিষয় : বিএনপি গৌরনদী

জিবিএন বাংলা

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

গৌরনদীতে ১৬ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশক নামঃ মোঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x