জিবিএন বাংলা
সর্বশেষ
শিশু হাসপাতালে চিকিৎসকের ধূমপান, প্রধানমন্ত্রীর নির্দেশে বরখাস্ত

শিশু হাসপাতালে চিকিৎসকের ধূমপান, প্রধানমন্ত্রীর নির্দেশে বরখাস্ত

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনে গিয়ে সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামকে নিজের কক্ষে ধুমপান করতে দেখেন। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে ওই চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। রাজধানীর বিভিন্ন হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকা আকস্মিক পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকাল ৯টা ১০ মিনিটে পরিদর্শন শুরু করে বেলা ১টা ৪১ মিনিট পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে যান প্রধানমন্ত্রী। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের পরিবেশ, পরিচ্ছন্নতা ও সেবার মান পর্যবেক্ষণ করেন তিনি। প্রধানমন্ত্রী শিশু হাসপাতাল পরিদর্শনের সময় সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামের কক্ষে যান। সেখানে তাকে ধূমপান করতে দেখেন। পাশাপাশি কক্ষের অপরিচ্ছন্ন পরিবেশও প্রধানমন্ত্রীর নজরে আসে।  এ ঘটনায় প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে হাসপাতালের চেয়ারম্যানকে ওই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে ওই চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়। আরও পড়ুনআরও পড়ুনসরকারি কোয়ার্টারে সাবলেট কেন, জানতে চাইলেন প্রধানমন্ত্রী পরিদর্শনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল, রাজউক উত্তরা মডেল কলেজ, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে যান। এ ছাড়া ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, সরকারি বাংলা কলেজ, পাইকপাড়া স্টাফ কোয়ার্টার, কলাবাগান স্টাফ কোয়ার্টার ও আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টার পরিদর্শন করেন তিনি। মিরপুর-১০ নম্বরে হকারমুক্ত ফুটপাতও ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন স্থানের অপরিচ্ছন্ন পরিবেশ ও ব্যবস্থাপনার ঘাটতি দেখে অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের পরিবেশ ও পরিচ্ছন্নতাব্যবস্থার উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাত দিনের সময় দেন তিনি।  অন্যদিকে আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টার পরিষ্কার-পরিচ্ছন্ন করতে দুই সপ্তাহের সময় দেওয়া হয়। ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলা এবং বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী।
১৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ পিএম

নামাজের সময়সূচী
লোডিং হচ্ছে...
৫নং শ্রীরামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী জি এম শাহজাদা,

৫নং শ্রীরামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী জি এম শাহজাদা,

 এল,এল,বি পরীক্ষায় দেশ সেরা প্রথম শ্রেণীতে প্রথম গৌরনদীর জান্নাতুল ফেরদৌস

এল,এল,বি পরীক্ষায় দেশ সেরা প্রথম শ্রেণীতে প্রথম গৌরনদীর জান্নাতুল ফেরদৌস

১৩ মামলা, ৫ বার কারাবরণ নির্যাতন পেরিয়ে চেয়ারম্যান প্রার্থী মো. কামাল হোসেন বিপ্লব

১৩ মামলা, ৫ বার কারাবরণ নির্যাতন পেরিয়ে চেয়ারম্যান প্রার্থী মো. কামাল হোসেন বিপ্লব

খানজাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম কিবরিয়া তালুকদারের ৮ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

খানজাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম কিবরিয়া তালুকদারের ৮ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

নেছারাবাদে কলেজের নিয়ন্ত্রণ নিয়ে দুই ভাইয়ের বিরোধ, তালা ভেঙে প্রবেশ

নেছারাবাদে কলেজের নিয়ন্ত্রণ নিয়ে দুই ভাইয়ের বিরোধ, তালা ভেঙে প্রবেশ

পরকীয়া ও চুরির অভিযোগের মামলায় আ.লীগ নেতা ইতালী ফরহাদ কারাগারে

পরকীয়া ও চুরির অভিযোগের মামলায় আ.লীগ নেতা ইতালী ফরহাদ কারাগারে

গৌরনদীতে সালিশের দুইদিন পর যুবতীর রহস্যজনক মৃত্যু

গৌরনদীতে সালিশের দুইদিন পর যুবতীর রহস্যজনক মৃত্যু

পানছড়ির শান্তিপুর অরণ্য কুটিরে বিনামূল্যে চর্ম ও এলার্জি চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১০০ রোগী

পানছড়ির শান্তিপুর অরণ্য কুটিরে বিনামূল্যে চর্ম ও এলার্জি চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১০০ রোগী

বরিশালের গৌরনদীতে ই*য়া*বা*সহ মা*দ*ক*সে*বী গ্রেফতার

বরিশালের গৌরনদীতে ই*য়া*বা*সহ মা*দ*ক*সে*বী গ্রেফতার

দুর্গাপূজার প্রস্তুতি দেখতে গৌরনদীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতারা

দুর্গাপূজার প্রস্তুতি দেখতে গৌরনদীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতারা

শিশু হাসপাতালে চিকিৎসকের ধূমপান, প্রধানমন্ত্রীর নির্দেশে বরখাস্ত

শিশু হাসপাতালে চিকিৎসকের ধূমপান, প্রধানমন্ত্রীর নির্দেশে বরখাস্ত

সোনালী ব্যাংক গৌরনদী শাখার অভাবনীয়  সাফল্য, শ্রেষ্ঠ শাখা ব্যবস্থাপক নির্বাচিত

সোনালী ব্যাংক গৌরনদী শাখার অভাবনীয় সাফল্য, শ্রেষ্ঠ শাখা ব্যবস্থাপক নির্বাচিত

গৌরনদীতে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন তিন শতাধিক রোগী

গৌরনদীতে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন তিন শতাধিক রোগী

ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের, ভারতে ভোটার তালিকা থেকে কেন বাদ ১৩ কোটি নাম?

ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের, ভারতে ভোটার তালিকা থেকে কেন বাদ ১৩ কোটি নাম?

ভারত থেকে বাংলাদেশ রেলওয়ের ১৮ নতুন কোচ পৌঁছাল দর্শনায়

ভারত থেকে বাংলাদেশ রেলওয়ের ১৮ নতুন কোচ পৌঁছাল দর্শনায়

বগুড়ায় শীতের আগাম সবজির চড়া দাম

বগুড়ায় শীতের আগাম সবজির চড়া দাম

পানছড়িতে দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবির ড্রোন নজরদারি ও সার্বক্ষণিক টহল

পানছড়িতে দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবির ড্রোন নজরদারি ও সার্বক্ষণিক টহল

মহপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ

মহপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ

লক্ষীছড়িতে প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ বিষয়ক প্রশিক্ষণ দিল সেনাবাহিনী

লক্ষীছড়িতে প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ বিষয়ক প্রশিক্ষণ দিল সেনাবাহিনী

গৌরনদীতে ১৩১ বিদ্যালয়ের ৭০টিতে প্রধান শিক্ষক নেই, পদোন্নতির আশায় শিক্ষকরা

গৌরনদীতে ১৩১ বিদ্যালয়ের ৭০টিতে প্রধান শিক্ষক নেই, পদোন্নতির আশায় শিক্ষকরা

জীবনে চিঠির দিনগুলো ফিরিয়ে আনতে যা করতে পারেন

আজ ১ সেপ্টেম্বর। আন্তর্জাতিক চিঠি দিবস। মিলেনিয়ালরা চিঠির দিনগুলোর কথা ভেবে আজও নস্টালজিয়ায় ভোগেন। আহা, প্রিয় মানুষের হাতের লেখায় একটা চিঠি পাওয়া জন্য কত অপেক্ষা, কত চোখের জল আর কত আকুতি। প্রয়োজন, প্রেম, চাওয়া-পাওয়া সবটাই তখন লেখা হলো কাগজের বুকে। চিঠি পাওয়ার পরও যেন সহজে খাম খুলতে মন চাইত না। বিকেলবেলায় পুকুরপাড়ে বসে পড়ার জন্য, কেউ আবার রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর কুপির আলোয় পড়ার জন্য সেগুলো রেখে দিতেন। সেসব চিঠি রাখা হতো সিন্দুকে, তোশকের নিচে, বুকের ভাঁজে ট্রাংকে অথবা ড্রেসিং টেবিলের ড্রয়ারে। শুধু কি তাই? একবার পড়ে মন ভরত না। বারবার শুরু থেকে পরম আবেগ নিয়ে পড়া হতো আকাঙ্ক্ষিত সেসব চিঠি। আজকের ডিজিটাল যুগে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা ই-মেইলের কল্যাণে যোগাযোগ হয়েছে মুহূর্তের। কিন্তু এই দ্রুতগতির যুগে হারিয়ে গেছে চিঠির সেই চেনা আবেগ, খামের গন্ধ আর অপেক্ষার আনন্দ। প্রিয় মানুষের হাতের অক্ষরে লেখা একটি চিঠি যে গভীর অনুভূতি প্রকাশ করতে পারত, তা একটি যান্ত্রিক টেক্সট মেসেজে পাওয়া অসম্ভব। যান্ত্রিকতার এই ভিড়ে আপনিও যদি চান সেই সোনালি চিঠির দিনগুলো আবার ফিরিয়ে আনতে, তবে ছোট ছোট কিছু অভ্যাসের মাধ্যমে তা শুরু করতে পারেন। চিঠি লেখার প্রথম আনন্দই লুকিয়ে থাকে এর উপকরণের মাঝে। মনে আছে, আগে চিঠি লেখার জন্য বিভিন্ন বই-খাতার দোকানে লেটারপ্যাড পাওয়া যেত। দারুণ সুগন্ধ বের হতো সেসব প্যাডের পাতা থেকে। বাজার থেকে কিছু মানসম্মত, রঙিন বা ভিন্টেজ ডিজাইনের লেটারপ্যাড, সুন্দর খাম এবং একটি ভালো মানের কলম কিনে নিন। সুন্দর কাগজে লিখতে বসার অনুভূতিটাই আপনাকে চিঠির প্রতি আগ্রহী করে তুলবে। এগুলো এখন বিভিন্ন অনলাইন পেজেও কিন্তু কিনতে পাওয়া যায়। প্রিয়জনের জন্মদিন, বিবাহবার্ষিকী কিংবা বিশেষ কোনো সাফল্যে দামি উপহারের সঙ্গে একটি সুন্দর চিঠি দিন। আপনার মন থেকে লেখা কয়েকটি লাইন উপহারকে আরও বেশি মূল্যবান ও স্মরণীয় করে তুলবে। পরিচিতদের মাঝে এমন কাউকে খুঁজে নিন যিনি আপনার মতোই চিঠি লিখতে পছন্দ করেন। দূর দেশের বা ভিন্ন শহরের কোনো বন্ধুকে সময় নিয়ে চিঠি লিখতে পারেন। কারও মাধ্যমে বা তাঁর সঙ্গে দে হলে নিজেই তাঁর হাতে চিঠি পৌঁছে দিন। চিঠিটি কখন পড়বে সেসময়ও বলে দিতে পারেন। আর হ্যাঁ, চিঠিতে লেখা কথাগুলো গল্পের ফাঁকে মুখে বলে ফেলবেন না যেন। আপনার দাদা-দাদি, নানা-নানি বা বাবা-মাকে চিঠি লিখুন। তাঁরা জীবনের একটি বড় সময় চিঠি লিখে পার করেছেন। আপনার কাছ থেকে আকস্মিক একটি চিঠি পেলে তাঁরা যেমন আনন্দিত হবেন, তেমনি তাদের চিঠির উত্তর দেওয়ার মাধ্যমে আপনিও ফিরে পাবেন খাঁটি চিঠির স্বাদ। সপ্তাহে বা মাসে অন্তত একটি দিন বেছে নিন, যেদিন সমস্ত গ্যাজেট বা মোবাইল স্ক্রিন থেকে দূরে থাকবেন। শান্ত হয়ে বসে কোনো ডায়েরি বা কাগজে নিজের অনুভূতিগুলো প্রিয় মানুষের উদ্দেশে লিখে ফেলুন। মনোরোগ বিশেষজ্ঞদের মতে, এটি একধরনের থেরাপির মতো কাজ করে, যা মানসিক চাপ কমায়। ডিজিটাল দুনিয়ার গতি হয়তো আমাদের সময় বাঁচিয়ে দিয়েছে, দূরবর্তী মানুষকেও প্রতিদিন ভিডিওকলে দেখার সুযোগ করে দিয়েছে। কিন্তু এর ফাঁকেই আমরা চিঠির মতো আবেগকে হারিয়ে ফেলেছি। সেই আবেগকে আবারও কাগজের ভাঁজে রেখে প্রিয় মানুষের কাছে পৌঁছে দিতে এই অভ্যাসগুলো তো আপনি করতেই পারেন। সূত্র: মিডিয়াম, সাইকি ও অন্যান্য

জীবনে চিঠির দিনগুলো ফিরিয়ে আনতে যা করতে পারেন
১৭ মে ২০২৬, ০৪:৩০ পিএম
অটোরিকশা ও মোটরসাইকেলে কর আরোপের পরিকল্পনা করছে সরকার। এই সিদ্ধান্ত যৌক্তিক বলে মনে করেন?

অটোরিকশা ও মোটরসাইকেলে কর আরোপের পরিকল্পনা করছে সরকার। এই সিদ্ধান্ত যৌক্তিক বলে মনে করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ ২ জন