জিবিএন বাংলা

দুর্গাপূজার প্রস্তুতি দেখতে গৌরনদীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতারা

ছবিঃ জিবিএন বাংলা

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর নিতে বরিশালের গৌরনদী উপজেলার বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির নেতারা।

পরিদর্শনকারী নেতারা হলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান খান মুকুল এবং গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সরোয়ার আলম বিপ্লব।

আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে শারদীয় দুর্গোৎসব। ২১ অক্টোবর বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গাপূজা। উৎসবকে সামনে রেখে পূজামণ্ডপগুলোতে প্রস্তুতি কতদূর এগিয়েছে, কী ধরনের আয়োজন করা হয়েছে এবং সার্বিক পরিবেশ কেমন রয়েছে, তা জানতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন বিএনপি নেতারা।

পরিদর্শনকালে গৌরনদী উপজেলার সরিকল, বাটাজোর, মাহিলাড়া, গৌরনদী, চাঁদশী, নলচিড়া, খানঞ্জাপুর ও বার্থীসহ বিভিন্ন এলাকার মন্দির ও পূজামণ্ডপের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়। এ সময় পূজার সার্বিক আয়োজন, ধর্মীয় উৎসব উদ্‌যাপনের পরিবেশ এবং সংশ্লিষ্টদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ, গৌরনদী উপজেলা বিএনপি নেতা মো. হুমায়ুন কবির, গৌরনদী পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরদার মো. নাসির উদ্দিন, গৌরনদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. রুবেল গোমস্তাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও সম্প্রীতির সম্পর্ক বজায় রাখা এবং পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হওয়ার উদ্দেশ্যে এ পরিদর্শন করা হয়।

জিবিএন বাংলা

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

দুর্গাপূজার প্রস্তুতি দেখতে গৌরনদীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতারা

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x