জিবিএন বাংলা

বিজ্ঞান ও প্রযুক্তি

তারুণ্য ও উদ্ভাবনে নতুন দিগন্ত: 'জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম' উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

 তরুণ উদ্যোক্তাদের সংযোগ, পরামর্শ, বিনিয়োগ ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই প্ল্যাটফর্মের উদ্বোধন করেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের উদ্যোগে এই বিশেষ প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে।উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সাথে স্টার্টআপ, নতুন নতুন উদ্ভাবন এবং উদ্যোক্তা উন্নয়নের নানা দিক নিয়ে এক মুক্ত আলোচনায় অংশ নেন। তিনি তরুণদের মতামত শোনেন এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে তাদের উদ্ভাবনী উদ্যোগকে কাজে লাগানোর আহ্বান জানান।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নির্বাচিত ছয়টি সম্ভাবনাময় স্টার্টআপ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন। তরুণদের অনুপ্রাণিত করে তিনি বলেন, "তারুণ্যের মেধা ও উদ্ভাবনী শক্তিই হবে আগামী দিনের সম্ভাবনাময় বাংলাদেশের মূল চালিকাশক্তি।"পরবর্তীতে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে আয়োজিত স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোর প্রদর্শনী স্টলসমূহ ঘুরে দেখেন। তিনি বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন এবং তরুণ উদ্যোক্তাদের সাথে সরাসরি মতবিনিময় করে তাদের উৎসাহিত করেন।অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং দেশের শীর্ষস্থানীয় আইসিটি ও স্টার্টআপ খাতের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

তারুণ্য ও উদ্ভাবনে নতুন দিগন্ত: 'জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম' উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান