জিবিএন বাংলা

পানছড়ি সীমান্তে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার, পালাল ১২ জনের দল

ছবি : নিজস্ব প্রতিনিধি

খাগড়াছড়ির পানছড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি সাবমেশিনগান (এসএমজি), ১০০ রাউন্ড গুলি ও দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবির সদস্যদের ধাওয়ায় ১০ থেকে ১২ জনের একটি সন্দেহভাজন দল পাহাড়ের ঘন জঙ্গলে পালিয়ে যায়।

শনিবার (১৭ অক্টোবর) পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৬ অক্টোবর) রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে বৌদ্ধমনিপাড়া বিওপির নায়েব সুবেদার মো. এমদাদুল হকের নেতৃত্বে বিজিবির একটি নিয়মিত টহলদল সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় টহলদল কচুছড়িমুখ এলাকায় পৌঁছালে দূরে কয়েকজনের সন্দেহজনক উপস্থিতি দেখতে পায়।

পরে কৌশলগতভাবে সামনে অগ্রসর হলে সীমান্তের কাছাকাছি পাহাড় থেকে কাঁধে ব্যাগ নিয়ে ১০ থেকে ১২ জনের একটি দলকে সীমান্ত সড়কে নেমে আসতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে থামতে বললে দলটি দ্রুত পালানোর চেষ্টা করে। এ সময় টহলদল ধাওয়া করলে তারা সীমান্ত সড়কসংলগ্ন পাহাড়ের ঘন জঙ্গলে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ৭.৬২ মিলিমিটার এসএমজি, ১০০ রাউন্ড গুলি এবং দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ পানছড়ি থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলামের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র ও গোলাবারুদ পাচারসহ চোরাচালান প্রতিরোধে তাদের নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জিবিএন বাংলা

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

পানছড়ি সীমান্তে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার, পালাল ১২ জনের দল

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x