জিবিএন বাংলা

প্রধানমন্ত্রীর জাপান সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে: জহির উদ্দিন স্বপন

ছবি : জিবিএন বাংলা

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬: প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে এবং নতুন উচ্চতায় উন্নীত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সফররত জাপানি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফরকে সামনে রেখে বাংলাদেশ ও জাপানের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করতে জাপানি প্রতিনিধিদলটি বর্তমানে ঢাকায় অবস্থান করছে। সফরকালে প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করছেন।

এরই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যায় প্রতিনিধিদলের সদস্যরা প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দুই দেশের ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনা এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পায়।

উল্লেখ্য, আগামী ২৬ অক্টোবর তিন দিনের রাষ্ট্রীয় সফরে জাপান যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও সুদৃঢ় হওয়া এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।

জিবিএন বাংলা

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর জাপান সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে: জহির উদ্দিন স্বপন

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x