জিবিএন বাংলা

বিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ছবি : নিজস্ব প্রতিনিধি

‎দিনাজপুরের বিরামপুরে নানান আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। “ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” -এই প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এবং ডেভেলপমেন্ট দ‍্যা ভিলেজ ডিভি'র সহযোগিতায় মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালি শেষে মুক্ত মঞ্চের সামনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের তত্ত্বাবধানে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। এরপর দুর্যোগ প্রশমন দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

‎অনুষ্ঠানের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তানজিনা খাতুন এবং পরিচালনা করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রোকনুজ্জামান রোকন।

‎এতে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আওয়াল, খাদ্য নিয়ন্ত্রক এ,এইচ,এম তৌহিদুল্লাহ, বরেন্দ্র কর্মকর্তা রফিকুল ইসলাম, ডেভেলপমেন্ট দ‍্যা ভিলেজ ডিভি'র নির্বাহী পরিচালক সাংবাদিক মোরশেদ মানিক, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্ আলম মন্ডল এবং শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

‎অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্যোগের পূর্ব প্রস্তুতি ও সচেতনতা বাড়াতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জরুরী। বিশেষ করে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় কীভাবে নিজেকে ও অন্যদের সুরক্ষিত রাখা যায়, সে বিষয়ে সবাইকে প্রশিক্ষণ ও অনুশীলনের মাধ্যমে প্রস্তুত থাকতে হবে।

‎অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের একটি দল ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক বাস্তব মহড়া প্রদর্শন করে, যা উপস্থিত সকলের মধ্যে সচেতনতা সৃষ্টি করে এবং উৎসাহ যোগায়।

‎

জিবিএন বাংলা

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

বিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x