জিবিএন বাংলা

পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা

পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা
ছবি : নিজস্ব প্রতিনিধি

আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে খাগড়াছড়ির পানছড়িতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে উপজেলা বিএনপি।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় পানছড়ি উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলার বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিয়া স্কোয়ারে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় পথসভা।

পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি মো. বেলাল হোসেনের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন।

বক্তারা আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

এ সময় উপজেলা বিএনপির সম্পাদকমণ্ডলীর সদস্যসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জিবিএন বাংলা

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা
0:00 0:00
1.0x