জিবিএন বাংলা

গৌরনদীতে সামাজিক পত্রিকা 'গৌরনদী পরিক্রমা'র মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব

ছবি : জিবিএন বাংলা

বরিশালের গৌরনদীতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সামাজিক পত্রিকা 'গৌরনদী পরিক্রমা'-এর আনুষ্ঠানিক প্রকাশনা উৎসব ও মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সকালে গৌরনদী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গৌরনদী প্রেসক্লাবের সভাপতি এবং পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পত্রিকাটির মোড়ক উন্মোচন করেন সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লল, সাবেক আহ্বায়ক আবুল হোসেন মিয়া, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, সদস্য সচিব সফিকুর রহমান শরীফ স্বপন, পৌর জামায়াতের আমীর আলহাজ্ব মাওলানা মো. হাফিজুর রহমান এবং   বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।  

সম্পাদক ও প্রকাশক জহুরুল ইসলাম জহির জানান, 'গৌরনদী পরিক্রমা' কেবল একটি পত্রিকা নয়, বরং এটি এলাকার মানুষের কথা বলা এবং তাদের অধিকার ও সমস্যা তুলে ধরার একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।  

অনুষ্ঠানটি স্থানীয় সাংবাদিক ও অতিথিদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশে শেষ হয়।

বিষয় : বরিশাল গৌরনদী

জিবিএন বাংলা

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গৌরনদীতে সামাজিক পত্রিকা 'গৌরনদী পরিক্রমা'র মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x