জিবিএন বাংলা

খুলনার কুখ্যাত খুনি এরশাদ শিকদারের সহযোগী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জয়নাল সরদার গৌরনদীতে গ্রেফতার

ছবি: সংগৃহীত

কুখ্যাত খুনি এরশাদ শিকদারের সহযোগী এবং যে মামলায় এরশাদ শিকদারের মৃত্যুদণ্ড হয়েছিল, সেই মামলার দীর্ঘদিনের পলাতক আসামি জয়নাল সরদারকে গ্রেপ্তার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। তিনি একাধিক হত্যা মামলায় সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।

আজ রবিবার (২৭ সেপ্টেম্বর ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জয়নাল সরদারকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জয়নাল সরদার বরিশালের গৌরনদী উপজেলার বংকুড়া গ্রামের মৃত আহম্মদ আলী সরদারের ছেলে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, জয়নাল সরদারের বিরুদ্ধে খুলনার রূপসা থানার এফআইআর নং-৫ (তারিখ: ২৪ সেপ্টেম্বর ১৯৯৯), জিআর নং-৭৯ এবং দায়রা মামলা নং-২৫৩/২০০২-এ দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় মামলা রয়েছে। এছাড়া খুলনা থানার মামলা নং-২(৯)৯৯, দায়রা মামলা নং-৭/২০০১ এবং খুলনা থানার মামলা নং-০৮(০৯)৯৯-তেও একই ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে।

পুলিশ জানায়, এসব মামলার মধ্যে তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকার পর গৌরনদী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে জয়নাল সরদারকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

জিবিএন বাংলা

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

খুলনার কুখ্যাত খুনি এরশাদ শিকদারের সহযোগী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জয়নাল সরদার গৌরনদীতে গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x