জিবিএন বাংলা

পার্বতীপুরে র‌্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৯২ রাউন্ড গুলি জব্দ

ছবি: সংগৃহীত

দিনাজপুরের পার্বতীপুরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৯২ রাউন্ড গুলি জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩। গতকাল রাতে পরিচালিত অভিযানে এসব গুলি উদ্ধার করা হয়।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৩, রংপুরের সদর কোম্পানির একটি আভিযানিক দল গতকাল শনিবার দিবাগত রাত ১১টা ৪৫ মিনিটে পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের বাসুপাড়া মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বদরগঞ্জ থেকে পার্বতীপুরগামী সড়কের ওপর মালিকবিহীন দুটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়।

পরে ব্যাগ দুটি তল্লাশি করে একটিতে ৫০ রাউন্ড এবং অপরটিতে ৪২ রাউন্ডসহ মোট ৯২ রাউন্ড .22 Rimfire Long Rifle গুলি উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থলে কোনো ব্যক্তি বা অস্ত্র পাওয়া যায়নি।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত গোলাবারুদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জিডিমূলে পার্বতীপুর থানায় হস্তান্তর করা হয়েছে। 

একই সঙ্গে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে র‌্যাবের গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

র‌্যাব-১৩ জানায়, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের মাধ্যমে সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে বাহিনীটি সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

জিবিএন বাংলা

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

পার্বতীপুরে র‌্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৯২ রাউন্ড গুলি জব্দ

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x