জিবিএন বাংলা

দুর্গম মানুষের পাশে সেনাবাহিনী: খাগড়াছড়িতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, সেবা পেলেন সহস্রাধিক

ছবি : নিজস্ব প্রতিনিধি

দুর্গম ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে খাগড়াছড়ি সদর সেনা রিজিয়নের উদ্যোগে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে জেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে আসা সহস্রাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা পরামর্শ পেয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে এ মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।

ক্যাম্পে জেলার বিভিন্ন দুর্গম ও প্রত্যন্ত এলাকা থেকে আসা রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ চিকিৎসকরা। এ সময় চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ, নাক-কান-গলা (ইএনটি) বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ এবং স্ত্রী রোগ ও প্রসূতি বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেন।

চিকিৎসাসেবা নিতে সকাল থেকেই জেলার বিভিন্ন দুর্গম এলাকা থেকে নারী, পুরুষ ও শিশুদের উপস্থিতিতে ক্যাম্প প্রাঙ্গণে ব্যস্ততা দেখা যায়। অনেক রোগী বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও পান।

আয়োজকরা জানান, দুর্গম পাহাড়ি এলাকার সাধারণ মানুষের জন্য নিয়মিত ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। এসব মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যেই এ ধরনের বিনামূল্যের মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

তারা আরও জানান, পার্বত্য অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও সেনাবাহিনীর পক্ষ থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

জিবিএন বাংলা

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

দুর্গম মানুষের পাশে সেনাবাহিনী: খাগড়াছড়িতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, সেবা পেলেন সহস্রাধিক

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x