জিবিএন বাংলা

বরিশালে বিসিআইসির বাফার গুদাম উদ্বোধন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বরিশালে বিসিআইসির বাফার গুদাম উদ্বোধন
ছবি: সংগৃহীত

বরিশাল ব্যুরো কৃষকদের কাছে সময়মতো ও সুষ্ঠুভাবে সার সরবরাহ নিশ্চিত করতে বরিশালে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) বাফার গুদামের উদ্বোধন করা হয়েছে। ৩ হাজার টন ধারণক্ষমতার এ গুদাম চালুর ফলে বরিশাল অঞ্চলে সার সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থাপনা আরও গতিশীল হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুদামটির উদ্বোধন করেন বিসিআইসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) ড. মো. মাহমুদুর রহমান। বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ওবায়দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিসিআইসির পরিচালক (বাণিজ্যিক) মো. মনিরুজ্জামান, পরিচালক (পরিকল্পনা ও বাস্তবায়ন) মু. খায়রুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক ও বিভাগীয় প্রধান (বিপণন) মো. মঞ্জুর রেজা, বরিশাল বাফার গুদামের ইনচার্জ শাহ আলম গাজী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোসাম্মাৎ মরিয়ম, উপজেলা কৃষি কর্মকর্তা উত্তম ভৌমিকসহ সার ডিলার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিসিআইসি চেয়ারম্যান ড. মো. মাহমুদুর রহমান বলেন, কৃষকদের কাছে সময়মতো ও সুষ্ঠুভাবে সার পৌঁছে দেয়া সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে সার সরবরাহ ব্যবস্থাকে আরো কার্যকর, সুশৃঙ্খল ও সমন্বিত করার লক্ষ্যে বিসিআইসি কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, কোথাও সার নিয়ে সমস্যা বা ঘাটতি দেখা দিলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। সার নিয়ে বিভ্রান্তিকর তথ্য বা গুজব ছড়িয়ে কৃষকদের মধ্যে অযথা আতঙ্ক সৃষ্টি না করার জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বিসিআইসি চেয়ারম্যান বলেন, দেশের গুদামগুলোতে পর্যাপ্ত পরিমাণ সার মজুত রয়েছে। বরিশালে উদ্বোধন করা নতুন বাফার গুদামটির ধারণক্ষমতা ৩ হাজার টন। এ গুদামের মাধ্যমে প্রয়োজন অনুযায়ী সার সংরক্ষণ ও সরবরাহ করা সম্ভব হবে। ফলে কৃষক পর্যায়ে সারপ্রাপ্তি আরো সহজ হবে।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ওবায়দুল্লাহ বলেন, কৃষকদের স্বার্থে সার সরবরাহ ব্যবস্থায় কোনো ধরনের অনিয়ম বা কৃত্রিম সংকট সৃষ্টি হলে তা কঠোরভাবে নজরদারি করা হবে। নতুন বাফার গুদামের কার্যক্রমের মাধ্যমে বরিশাল অঞ্চলে সার ব্যবস্থাপনা আরও গতিশীল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিসিআইসির পরিচালক (বাণিজ্যিক) মো. মনিরুজ্জামান বলেন, বাফার গুদাম চালুর ফলে প্রয়োজনের সময় সার মজুত করে দ্রুত বিভিন্ন এলাকায় সরবরাহ করা সম্ভব হবে। এতে কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহে সমন্বয় বাড়বে।

তিনি কৃষকের স্বার্থে বিসিআইসি, প্রশাসন, কৃষি বিভাগ ও সার ডিলারসহ সংশ্লিষ্ট সবাইকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে সার ডিলাররা তাদের ব্যবসা পরিচালনায় বিদ্যমান নানা সমস্যা ও প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। অতিথিরা তাদের বক্তব্য শোনেন এবং পর্যায়ক্রমে এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন।

বিষয় : উদ্বোধন সার সার সঙ্কট

জিবিএন বাংলা

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

বরিশালে বিসিআইসির বাফার গুদাম উদ্বোধন

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা
বরিশালে বিসিআইসির বাফার গুদাম উদ্বোধন
0:00 0:00
1.0x