জিবিএন বাংলা

বিট পুলিশিং: গৌরনদীতে অপরাধ প্রতিরোধে উঠান বৈঠক

ছবি: সংগৃহীত

মাদক, চুরি-ডাকাতি, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং, যৌতুক, সাইবার প্রতারণা, নারী নির্যাতন এবং কিশোর গ্যাং সহ নানাবিধ সামাজিক অপরাধ প্রতিরোধে বরিশালের গৌরনদীতে এক উঠান বৈঠক ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় গৌরনদী মডেল থানার আয়োজনে নলচিড়া বাজারে এ সমাবেশের আয়োজন করা হয়। ‘আপনার পুলিশ, আপনার পাশে। তথ্য দিন সেবা নিন। বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলাজুড়ে বিট পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক হাসান রাসেল বলেন, "বিট পুলিশিং ব্যবস্থার মাধ্যমে আমরা সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি এবং জনগণ সরাসরি এর সুফল ভোগ করছেন। প্রত্যন্ত গ্রামের অপরাধ নির্মূল ও পুলিশের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে এই কার্যক্রম তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়া হয়েছে।"

তিনি আরও জানান, গৌরনদী উপজেলার প্রতিটি ইউনিয়নকে একেকটি বিটে বিভক্ত করা হয়েছে। প্রতিটি বিটের দায়িত্বে রয়েছেন একজন উপ-পরিদর্শক (এসআই) পর্যায়ের পুলিশ কর্মকর্তা এবং তাঁর সহযোগী পুলিশ সদস্যরা। এর ফলে প্রত্যন্ত অঞ্চলের মানুষের দ্রুত পুলিশি সেবা প্রাপ্তি নিশ্চিত হচ্ছে।

বিট পুলিশিং কার্যক্রমকে আরও বেগবান করতে স্থানীয় সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে ওসি বলেন, যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ঘটার আগেই যেন বিট অফিসারদের তথ্য দিয়ে সহযোগিতা করা হয়।

অনুষ্ঠিত এ সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ এলাকাবাসী উপস্থিত ছিলেন এবং তাঁরাও সামাজিক অপরাধ রোধে বক্তব্য প্রদান করেন।

জিবিএন বাংলা

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

বিট পুলিশিং: গৌরনদীতে অপরাধ প্রতিরোধে উঠান বৈঠক

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x