জিবিএন বাংলা

গৌরনদীতে শিক্ষার্থীদের সচেতন করতে স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং সভা

ছবি: জিবিএন বাংলা

বরিশালের গৌরনদীতে শিক্ষার্থীদের মধ্যে সামাজিক অপরাধ প্রতিরোধ, নৈতিক মূল্যবোধ জাগ্রত করা এবং অনলাইন জগতের বিভিন্ন ঝুঁকি সম্পর্কে সচেতন করতে ‘স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং সভা’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মাহিলাড়া মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে গৌরনদী মডেল থানা পুলিশের উদ্যোগে এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান আলোচক ছিলেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, মোবাইল ফোনের অপব্যবহার, সাইবার প্রতারণা, অনলাইন জুয়া, নারী নির্যাতন, কিশোর গ্যাংসহ বিভিন্ন সামাজিক অপরাধের ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করেন।

বক্তব্যে ওসি তারিক হাসান রাসেল বলেন, “শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের বিপথগামিতা থেকে রক্ষা করতে পুলিশ ও শিক্ষা প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগ অত্যন্ত জরুরি।” তিনি শিক্ষার্থীদের মাদক ও কিশোর গ্যাং থেকে দূরে থাকার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও ইন্টারনেট ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানান। কোনো ধরনের অপরাধ বা হয়রানির শিকার হলে ভয় না পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন তিনি।

বিদ্যালয়ের শিক্ষকরা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, শিক্ষার্থীদের বয়স ও সামাজিক বাস্তবতা বিবেচনায় এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম নিয়মিত আয়োজন করা হলে তারা অপরাধের বিভিন্ন ঝুঁকি সম্পর্কে সচেতন হবে এবং আইন মেনে চলতে আরও উৎসাহিত হবে।

সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক মণ্ডলীর সদস্য, গৌরনদী মডেল থানা পুলিশের সদস্য এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সভায় শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে পুলিশের বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য শোনেন।

বিষয় : প্রশাসন বরিশাল গৌরনদী গৌরনদী থানা

জিবিএন বাংলা

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

গৌরনদীতে শিক্ষার্থীদের সচেতন করতে স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং সভা

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x