জিবিএন বাংলা

এসএসসির খাতা চ্যালেঞ্জে রেকর্ড ৫৬ হাজার শিক্ষার্থীর নম্বর পরিবর্তন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

এসএসসির খাতা চ্যালেঞ্জে রেকর্ড ৫৬ হাজার শিক্ষার্থীর নম্বর পরিবর্তন
শিক্ষার্থী। ফাইল ছবি ।

এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এবার দেশের সব শিক্ষা বোর্ড মিলিয়ে ৫৬ হাজার ২৫৯ জন শিক্ষার্থীর নম্বর পরিবর্তন হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।     শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানান, এর আগে কোনো বছর পুনর্নিরীক্ষণের পর এতসংখ্যক শিক্ষার্থীর ফল পরিবর্তনের ঘটনা ঘটেনি। এবারের ফল পরিবর্তনের সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে।

এর আগে মূল ফল প্রকাশের পর এবার বিপুলসংখ্যক শিক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন। পুনর্নিরীক্ষণের পর সেই আবেদনের একটি বড় অংশে নম্বর পরিবর্তন হওয়ায় নতুন করে শিক্ষার্থীদের ফলাফলেও পরিবর্তন এসেছে।

বিষয় : এসএসসি

জিবিএন বাংলা

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

এসএসসির খাতা চ্যালেঞ্জে রেকর্ড ৫৬ হাজার শিক্ষার্থীর নম্বর পরিবর্তন

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এবার দেশের সব শিক্ষা বোর্ড মিলিয়ে ৫৬ হাজার ২৫৯ জন শিক্ষার্থীর নম্বর পরিবর্তন হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।     শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানান, এর আগে কোনো বছর পুনর্নিরীক্ষণের পর এতসংখ্যক শিক্ষার্থীর ফল পরিবর্তনের ঘটনা ঘটেনি। এবারের ফল পরিবর্তনের সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে।

এর আগে মূল ফল প্রকাশের পর এবার বিপুলসংখ্যক শিক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন। পুনর্নিরীক্ষণের পর সেই আবেদনের একটি বড় অংশে নম্বর পরিবর্তন হওয়ায় নতুন করে শিক্ষার্থীদের ফলাফলেও পরিবর্তন এসেছে।

জিবিএন বাংলা

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x