জিবিএন বাংলা

ডাকসুর স্বাস্থ্য ফেস্টে দ্বিতীয় দিনে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ডাকসুর স্বাস্থ্য ফেস্টে দ্বিতীয় দিনে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান
ডাকসুর স্বাস্থ্য ফেস্টে দ্বিতীয় দিনে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগরী দক্ষিণের যৌথ উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী ‘DUCSU FREE SPECIALISED HEALTH FEST 360°’ থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় ৬ হাজার ৫০০ শিক্ষার্থী। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও বিনামূল্যে ওষুধ দেয়া হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ও বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে এ স্বাস্থ্য ফেস্ট অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পাওয়ায় দ্বিতীয় দিনে সেবার পরিধি আরো বাড়ানো হয়।

বুধবার ছিল আয়োজনের সমাপনী দিন। এদিন শিক্ষার্থীদের চাহিদার ভিত্তিতে নতুন করে ‘ডায়েট অ্যান্ড নিউট্রিশন’ বুথ চালু করা হয়। সেখানে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের প্রধান পুষ্টিবিদ মো: সাইফুল্লাহ ফারুকী ও ডায়েটিশিয়ান আমাতুল্লাহ শারমিন শিক্ষার্থীদের পরামর্শ দেন।

আয়োজকেরা জানান, স্বাস্থ্য ফেস্টে ৩০ জনের বেশি বিশেষজ্ঞ চিকিৎসক বিভিন্ন রোগের চিকিৎসা পরামর্শ, স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করেন। এ আয়োজনের বিশেষ দিক ছিল- সেবা গ্রহণকারী শিক্ষার্থীরা পরবর্তী সময়েও একই চিকিৎসকের কাছ থেকে বিনামূল্যে চেকআপের সুযোগ পাবেন।

ফেস্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য সাবিকুন্নাহার তামান্না ও আফসানা আকতার।

ডাকসুর কার্যনির্বাহী সদস্য আফসানা আকতার বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী পড়াশোনা, আবাসিক জীবন ও নানা ব্যস্ততার কারণে সময়মতো চিকিৎসকের পরামর্শ নিতে পারেন না। শিক্ষার্থীদের সেই প্রয়োজনকে সামনে রেখেই একই জায়গায় বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ আমাদের এ আয়োজনকে সফল করেছে।’

সাবিকুন্নাহার তামান্না বলেন, ‘স্বাস্থ্য ফেস্টকে আমরা শুধু দুই দিনের আয়োজন হিসেবে দেখছি না; বরং এটি শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং সহজে চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ তৈরির একটি ধারাবাহিক প্রচেষ্টা। প্রথম দিনের অভিজ্ঞতা ও শিক্ষার্থীদের চাহিদার ভিত্তিতে দ্বিতীয় দিনে ডায়েট অ্যান্ড নিউট্রিশনসহ সেবার পরিধি বাড়ানো হয়েছে।’

ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ বলেন, একজন শিক্ষার্থীর একাডেমিক সাফল্যের পাশাপাশি তার শারীরিক ও মানসিক সুস্থতাও গুরুত্বপূর্ণ। আর্থিক বা সময়ের সীমাবদ্ধতার কারণে কোনো শিক্ষার্থী যেন প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দায়িত্বশীল ও কার্যকর ছাত্র সংসদ হিসেবে ডাকসু কাজ করতে চায়। স্বাস্থ্যসেবার মতো মৌলিক প্রয়োজনকে গুরুত্ব দিয়ে এমন আয়োজন করা হয়েছে, যেখানে একসঙ্গে বিপুলসংখ্যক শিক্ষার্থী বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুযোগ পেয়েছেন।’

তিনি আরো বলেন, ‘আপনারা জানেন, ডাকসুর মেয়াদ একেবারে শেষের দিকে। সুতরাং, ডাকসুতে আমরা না থাকলেও ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য এ ধরনের কল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।’

দ্বিতীয় দিনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান। এ ছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সম্মিলিত নারী প্রয়াসের আহ্বায়ক শামীমা তাসনীম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রফিকুল ইসলাম খানসহ ডাকসু ও হল সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শামীমা তাসনীম বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য নিয়ে এমন সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য, পুষ্টি ও নিয়মিত চিকিৎসার বিষয়ে সচেতনতা বাড়াতে এ ধরনের কার্যক্রম আরো বাড়ানো প্রয়োজন।

ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুস্থতা নিশ্চিত করা জাতীয়ভাবেই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধের ব্যবস্থা করা প্রশংসনীয় উদ্যোগ।

এর আগে মঙ্গলবার স্বাস্থ্য ফেস্টের প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল। এ সময় ডাকসুর ভিপি সাদিক কায়েম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর সাইফুদ্দিন আহমেদ, ফার্মেসি অনুষদের সাবেক ডিন ও মানারাত বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি চৌধুরী মাহমুদ হাসান, ন্যাশনাল ডক্টরস ফোরামের আহ্বায়ক মারুফ শাহরিয়ার, এজিএস মুহা. মহিউদ্দীন খান, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ ও বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বিষয় : ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু ব্যারিস্টার আরমান

জিবিএন বাংলা

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

ডাকসুর স্বাস্থ্য ফেস্টে দ্বিতীয় দিনে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x