জিবিএন বাংলা

ফটিকছড়িতে আলোকসজ্জার তারে জড়িয়ে বিয়ের অনুষ্ঠানে নারীর মৃত্যু

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফটিকছড়িতে আলোকসজ্জার তারে জড়িয়ে বিয়ের অনুষ্ঠানে নারীর মৃত্যু
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

চট্টগ্রামের ফটিকছড়িতে বিয়ের অনুষ্ঠানে বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে নুর আয়েশা (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের পূর্ব শাহনগর গ্রামের রিজোয়ান উদ্দিন সাহেবের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুর আয়েশা ওই এলাকার মোহাম্মদ শফির স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশীর বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানের সাজসজ্জার জন্য টাঙানো বৈদ্যুতিক আলোকসজ্জার তারে জড়িয়ে বিদ্যুতায়িত হন নুর আয়েশা। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয় : মৃত্যু ফটিকছড়ি বিদ্যুতায়িত বিয়ে চট্টগ্রাম বিভাগ

জিবিএন বাংলা

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

ফটিকছড়িতে আলোকসজ্জার তারে জড়িয়ে বিয়ের অনুষ্ঠানে নারীর মৃত্যু

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চট্টগ্রামের ফটিকছড়িতে বিয়ের অনুষ্ঠানে বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে নুর আয়েশা (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের পূর্ব শাহনগর গ্রামের রিজোয়ান উদ্দিন সাহেবের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুর আয়েশা ওই এলাকার মোহাম্মদ শফির স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশীর বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানের সাজসজ্জার জন্য টাঙানো বৈদ্যুতিক আলোকসজ্জার তারে জড়িয়ে বিদ্যুতায়িত হন নুর আয়েশা। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জিবিএন বাংলা

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x