জিবিএন বাংলা

গৌরনদীতে ১০২ ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেফতার

ছবিঃ জিবিএন বাংলা

 বরিশালের গৌরনদীতে ১০২টি ইয়াবা ট্যাবলেটসহ মো. ফারুক উকিল (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার ফারুকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন আইনে একাধিক মামলা রয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) গৌরনদী থানার পুলিশ ঢাকা-বরিশাল মহাসড়কের লাখেরাজ কসবা এলাকার হযরত মালিক দেউল কুমার পীর সাহেবের মাজারের গেটসংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ১০২টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মো. ফারুক উকিল গৌরনদী উপজেলার উত্তর বিজয়পুর এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত আফছের উকিল এবং মায়ের নাম মৃত লক্ষ্মী বিবি।

পুলিশ জানায়, ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় গৌরনদী থানার এসআই (নিরস্ত্র) মো. জহিরুল হক বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা করেছেন। মামলাটি গৌরনদী থানার এফআইআর নং-১০, তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নং-২৯৪।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ফারুকের বিরুদ্ধে পূর্বেও গৌরনদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় আরও পাঁচটি মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আগের মামলাগুলোসহ পুলিশের তথ্যভান্ডার ও সিডিএমএস পর্যালোচনা করে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় তার বিরুদ্ধে নতুন করে মামলা করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

ওসি আরও জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ফারুকের বিরুদ্ধে ২০২৩, ২০২৫ ও ২০২৬ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় দায়ের করা মামলাগুলো আদালতে চলমান রয়েছে।

বিষয় : মাদকদ্রব্য বরিশালের খবর বরিশাল গৌরনদী মাদকদ্রব্য

জিবিএন বাংলা

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

গৌরনদীতে ১০২ ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x