জিবিএন বাংলা

সিরাজগঞ্জে মহাসড়কের পাশে সিএনজি রাখলেই ১০ টাকা চাঁদা, অভিযুক্ত গ্রেফতার

ছবি : নিজস্ব প্রতিনিধি

সিরাজগঞ্জের রায়গঞ্জে মহাসড়কের পাশে সিএনজি চালিত অটোরিকশা রাখলেই চালকদের কাছ থেকে অবৈধ ভাবে চাঁদা আদায়ের অভিযোগে মো. ফিরোজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চান্দাইকোনা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ফিরোজ উদ্দিন উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের তাতবাড়ী এলাকার মৃত ছাইফ উদ্দিনের ছেলে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,  উপজেলার বৃহত্তর  চান্দাইকোনা পশুর হাটের সামনে মহাসড়কের পাশে সিএনজি চালিত অটোরিকশা চালকেরা   যাত্রী ওঠানামা করেন । অভিযোগ রয়েছে, হাটের দিন সেখানে গাড়ি রাখার জন্য মো. ফিরোজ উদ্দীন নামের এক ব্যক্তি জায়গায় মালিকানা দাবি ও ‘চেইন মেইনটেইন’ করার কথা বলে প্রতিটি সিএনজি থেকে ১০ টাকা  করে চাঁদা  আদায় করতেন। চালকেরা টাকা দিতে অস্বীকার করলে অশালীন ভাষাশ গালিগালাজ ও হুমকি দেওয়া হতো বলে চালকেরা জানান। 

এ ঘটনার প্রতিকার চেয়ে  ভুক্তভোগী সিএনজি চালকেরা টাকা আদায় ও হয়রানি বন্ধের দাবিতে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ করেন। পরে অপর এক ভুক্তভোগী চালক বাদী হয়ে রায়গঞ্জ  থানায় একটি মামলা করেন।

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেন, চালকদের লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর ফিরোজ উদ্দিনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়েছে।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আহসানুজ্জামান বলেন, মামলার পর পুলিশ অভিযান চালিয়ে ফিরোজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

জিবিএন বাংলা

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

সিরাজগঞ্জে মহাসড়কের পাশে সিএনজি রাখলেই ১০ টাকা চাঁদা, অভিযুক্ত গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x