জিবিএন বাংলা

গৌরনদীতে খাঞ্জাপুর ইউনিয়নের এক তরুণীকে কুপিয়ে হ/ত্যা/র চেষ্টা

হাসপাতালের চিকিৎসাধীন আবস্থায় ছবি: জিবিএন বাংলা

বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এক তরুণীকে বেপরোয়াভাবে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছে।

আশঙ্কাজনক অবস্থায় ভুক্তভোগীকে উদ্ধার করে নিকটস্থ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী তরুণীর নাম রেহানা আক্তার। তিনি আব্দুল জব্বার ব্যাপারীর মেয়ে এবং খানজাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত শনিবার (৫ আগস্ট, ২০২৬) আনুমানিক বিকেল ৩টার দিকে তাদের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত শহীদ মোল্লা ও রবিউল মোল্লা (পিতা: হাকিম মোল্লা), কামাল মোল্লা ও জামাল মোল্লা (পিতা: বাদশা মোল্লা) এবং আল-আমিন ফকির (পিতা: মোশারফ ফকির)-সহ আরও ৫-৬ জন মিলে তরুণীর ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে তরুণীর মাথায় আঘাত করে মারাত্মক জখম করে।

ভুক্তভোগীর ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে জানা যায়, ঘর নির্মাণের জন্য বাড়িতে ইটের খোয়া আনা হয়েছিল। সেই খোয়া বাচ্চারা পানিতে ফেলে দিয়েছিল—এমন একটি ঘটনার জের ধরে এই বর্বরোচিত হামলা চালানো হয়েছে।

ভুক্তভোগীর পরিবার অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

এ বিষয়ে গৌরনদী  মডেল থানার (ওসি) মোঃ তারিক রাছেল বলেন  এ ঘটনায় এক পক্ষ একটি মামলা দায়ের করেছেন

জিবিএন বাংলা

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

গৌরনদীতে খাঞ্জাপুর ইউনিয়নের এক তরুণীকে কুপিয়ে হ/ত্যা/র চেষ্টা

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x