জিবিএন বাংলা

সৌদিতে কারখানায় আগুনে নিহত ৯ প্রবাসীর মরদেহ দেশে

মরদেহ দেশে পৌঁছানোর পর কান্নায় ভেঙে পড়েন স্বজনরা

সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে ৯ জনের মরদেহ দেশে পৌঁছেছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৪৩০ ফ্লাইটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ আসার পর সেখানে যান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ও অন্য কর্মকর্তারা।

এর আগে গত ৯ আগস্ট রিয়াদের মানফুয়া ও মুসা সানাইয়া এলাকার একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দগ্ধ হয়ে ১৬ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়।

সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের পাঠানো তালিকা অনুযায়ী শনাক্ত হওয়া ৯ জনের মধ্যে সাতজনই নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা। তারা হলেন—উদনপৈ গ্রামের মো. ফরিদ, গণ্ডগোহালী গ্রামের রুবেল প্রামাণিক, মোহন আলী, সুমন আলী ও কলিমুদ্দিন, ডুবাই গ্রামের সোহেল রানা এবং মার্কাসুন্দা গ্রামের আব্দুল জলিল সরদার।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অগ্নিকাণ্ডের সময় শ্রমিকেরা কাজ শেষে কারখানার ভেতরেই ঘুমিয়ে ছিলেন। অভিযোগ রয়েছে, কারখানার মূল ফটক বাইরে থেকে তালাবদ্ধ থাকায় আগুন লাগার পর শ্রমিকেরা বের হতে পারেননি। ফলে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই ১৬ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দেশে আসা মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। বাকি নিহতদের মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়াও চলছে।

বিষয় : মরদেহ সৌদি আরব রাজধানী

জিবিএন বাংলা

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে কারখানায় আগুনে নিহত ৯ প্রবাসীর মরদেহ দেশে

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x