জিবিএন বাংলা

গৌরনদীতে নয় কর্মকর্তাকে বদলি, পদোন্নতি ও অবসরজনিত বিদায় সংবর্ধনা

ছবি: সংগৃহীত

বরিশালের গৌরনদী উপজেলা প্রকৌশলী মো. অহিদুর রহমানসহ বদলি, পদোন্নতি ও অবসরজনিত কারণে বিদায়ী নয় কর্মকর্তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে সদ্য যোগদান করা উপজেলা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম রাকিবকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

বুধবার (১৩ আগস্ট) বিকেলে উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ, সংবর্ধিত উপজেলা প্রকৌশলী মো. অহিদুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা আফসানা শাখী, সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন ও বিএডিসির প্রকৌশলী সাহেদ আহম্মেদ চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

বক্তারা বিদায়ী কর্মকর্তাদের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁদের ভবিষ্যৎ কর্মজীবন ও ব্যক্তিজীবনের সাফল্য কামনা করেন। পাশাপাশি গৌরনদীতে দায়িত্ব পালনকালে তাঁদের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে সদ্য বদলি হওয়া উপজেলা সমবায় কর্মকর্তা আফসানা শাখীসহ মোট নয় কর্মকর্তাকে বদলি, পদোন্নতি ও অবসরজনিত কারণে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

অনুষ্ঠানের শেষপর্বে সদ্য যোগদান করা উপজেলা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম রাকিবকে উপজেলা অফিসার্স ক্লাবের নেতৃবৃন্দ ফুল দিয়ে বরণ করে নেন।

বিষয় : গৌরনদী বরিশাল UNO প্রশাসন

জিবিএন বাংলা

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

গৌরনদীতে নয় কর্মকর্তাকে বদলি, পদোন্নতি ও অবসরজনিত বিদায় সংবর্ধনা

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x