জিবিএন বাংলা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে র‌্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা

ছবি : নিজস্ব প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র‌্যালি, বৃক্ষরোপণ, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) সকালে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী এসব কর্মসূচি পালন করা হয়। জেলা বিএনপির সভাপতি ও খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বে দলটির বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।

সকাল সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ি সরকারি কলেজ এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মহাজনপাড়া ও নারিকেল বাগান হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাস্কর্যে গিয়ে পৌঁছায়।

সেখানে জিয়াউর রহমানের ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতাকর্মীরা। পরে র‌্যালিটি শাপলা চত্বর ও সেলিম সেন্টার হয়ে পৌর টাউন হল এলাকায় গিয়ে শেষ হয়।

এর আগে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের হলরুমে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এছাড়া কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।

পরে পৌর টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।

জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার। এ সময় জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠার ইতিহাস, দলটির দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, সাংগঠনিক কার্যক্রম এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির ভূমিকা নিয়ে আলোচনা করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে খাগড়াছড়ি শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

জিবিএন বাংলা

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে র‌্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x