জিবিএন বাংলা

গৌরনদীর খাঞ্জাপুরে চেয়ারম্যান প্রার্থী গোলাম কিবরিয়ার ব্যাপক গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময়

ছবি: জিবিএন বাংলা

বরিশালের গৌরনদী উপজেলার ১নং খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, ইতালি প্রবাসী ও ইউরোপ শাখা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া তালুকদার ব্যাপক গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।

​সোমবার (৩১ আগস্ট) বিকেলে ইল্লা বাসস্ট্যান্ড থেকে তাঁর এই গণসংযোগ কর্মসূচি শুরু হয়। এরপর তিনি ৬নং ওয়ার্ড থেকে শুরু করে ৯নং ওয়ার্ডের ভাঙ্গা, বাদুরতলা, ভূরঘাটা, খাঞ্জাপুর বাজার, আমানতগঞ্জ, ভেলী ব্রিজ ও তুলাতলী বাজারসহ ইউনিয়নের বিভিন্ন জনবহুল এলাকার সাধারণ মানুষের দ্বারে দ্বারে যান।

​এ সময় গোলাম কিবরিয়া তালুকদারের সঙ্গে অর্ধশতাধিক ভ্যানগাড়ি ও শতাধিক মোটরসাইকেলের একটি দীর্ঘ শোডাউন অংশ নেয়। গণসংযোগকালে তিনি বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ ভোটারদের সঙ্গে কুশলবিনিময় করেন এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতার কথা জানিয়ে সকলের কাছে ভোট, দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় তিনি স্থানীয় ভোটারদের বিভিন্ন সমস্যার কথা মন দিয়ে শোনেন এবং এলাকার উন্নয়নে তাঁদের সঙ্গে মতবিনিময় করেন।

​উক্ত গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময়কালে তাঁর সঙ্গে স্থানীয় বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থকসহ সর্বস্তরের জনতা উপস্থিত ছিলেন। ​স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও নেতাকর্মীদের মতে, দীর্ঘদিন প্রবাসে থেকেও এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকায় গোলাম কিবরিয়া তালুকদারের এই গণসংযোগে সাধারণ মানুষের মাঝে অভূতপূর্ব সাড়া লক্ষ্য করা গেছে।

বিষয় : রাজনীতি বরিশাল গৌরনদী খাঞ্জাপুর

জিবিএন বাংলা

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

গৌরনদীর খাঞ্জাপুরে চেয়ারম্যান প্রার্থী গোলাম কিবরিয়ার ব্যাপক গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময়

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x