জিবিএন বাংলা

১১ দলীয় ঐক্যের লংমার্চ সফল করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

১১ দলীয় ঐক্যের লংমার্চ সফল করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে
১১ দলীয় ঐক্যের লংমার্চ সফল করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ সফল করতে কুমিল্লায় ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। লংমার্চের অংশ হিসেবে কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় বড় ধরনের পথসভা অনুষ্ঠিত হবে। এ পথসভায় শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থাপনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকার হোটেল নূরজাহানে গণমাধ্যমকর্মীদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়।

সভায় লিখিত বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদ বলেন, ‘জনস্বার্থ ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় ছয় দফা দাবিতে এ লংমার্চ কর্মসূচি অনুষ্ঠিত হবে। দাবিগুলোর মধ্যে রয়েছে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, বিদ্যুৎ-জ্বালানি ও সার সঙ্কট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ বন্ধ করা।’

তিনি জানান, আগামী ৫ সেপ্টেম্বর সকাল ৭টার দিকে ঢাকার শাপলা চত্বর থেকে লংমার্চ শুরু হয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে গিয়ে শেষ হবে। লংমার্চের অংশ হিসেবে কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোডে হোটেল নূরজাহান সংলগ্ন মাঠে দুপুর ১২টার দিকে বড় ধরনের পথসভা অনুষ্ঠিত হবে। এতে ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেবেন।

আয়োজকেরা জানান, পথসভাকে কেন্দ্র করে শৃঙ্খলা বজায় রাখতে পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও দায়িত্ব পালন করবে। লংমার্চ ও পথসভাকে কেন্দ্র করে যাতে মহাসড়কে যানজট সৃষ্টি না হয়, সে বিষয়ে পুলিশ প্রশাসন, ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ড. সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকী, নগর জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ মাহবুবর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিশ কুমিল্লা মহানগরীর সভাপতি মাওলানা সোলাইমান, এবি পার্টি কুমিল্লা জেলা সভাপতি মিয়া মোহাম্মদ তোফিক, ছাত্রশিবির কুমিল্লা মহানগরীর সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েত, কুমিল্লা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, কাউন্সিলর মোশাররফ হোসাইন, এনসিপি কুমিল্লা মহানগরীর সদস্যসচিব মাসুমুল বারী কায়সার, এবি পার্টি কুমিল্লা মহানগরীর সভাপতি জিএম সামদানি, জাগপা কুমিল্লা মহানগরীর সভাপতি নজরুল ইসলাম সেলিম ও বাংলাদেশ খেলাফত মজলিশ কুমিল্লা মহানগরীর সহ সভাপতি মাওলানা আমিনুল ইসলাম।

সভায় জামায়াত, খেলাফত মজলিশ, এনসিপি, এবি পার্টি ও জাগপাসহ ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতারা ও কুমিল্লায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিষয় : এনসিপি জামায়াত ১১ দলীয় জোট খেলাফত মজলিস

জিবিএন বাংলা

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

১১ দলীয় ঐক্যের লংমার্চ সফল করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x