জিবিএন বাংলা

শেবাচিমের পরিচালনা কমিটিতে আফরোজ খানম নাসরীন

ছবি: সংগৃহীত

বরিশালের ঐতিহ্যবাহী ও প্রধান চিকিৎসাসেবা প্রতিষ্ঠান শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম)-এর পরিচালনা কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজ খানম নাসরীন

তার এই মনোনয়নের খবর ছড়িয়ে পড়ার পর বরিশালের রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, শেবাচিমের চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং হাসপাতালের বিভিন্ন সমস্যা সমাধানে তিনি কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

আফরোজ খানম নাসরীন বরিশালের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে দীর্ঘদিন ধরে পরিচিত একটি নাম। জনসম্পৃক্ততা ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রমেও তার সম্পৃক্ততা রয়েছে।

শেবাচিম বরিশাল বিভাগের বৃহৎ জনগোষ্ঠীর চিকিৎসাসেবার অন্যতম প্রধান ভরসাস্থল। প্রতিদিন বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বিপুলসংখ্যক রোগী উন্নত চিকিৎসার আশায় এই হাসপাতালে আসেন। দীর্ঘদিন ধরে হাসপাতালটিতে চিকিৎসক-নার্স সংকট, অবকাঠামোগত সীমাবদ্ধতা, যন্ত্রপাতির স্বল্পতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রোগীদের নানা ভোগান্তিসহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা রয়েছে।

নবনিযুক্ত পরিচালনা কমিটির সদস্য হিসেবে আফরোজ খানম নাসরীনের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে এসব সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ আরও জোরদার হবে এমন প্রত্যাশা করছেন স্থানীয়রা।

সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, দায়িত্বশীলতার সঙ্গে শেবাচিমের রোগীসেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং হাসপাতালের সার্বিক পরিবেশ উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

বিষয় : বিএনপি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল আফরোজ খানম নাসরীন

জিবিএন বাংলা

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

শেবাচিমের পরিচালনা কমিটিতে আফরোজ খানম নাসরীন

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

বরিশালের ঐতিহ্যবাহী ও প্রধান চিকিৎসাসেবা প্রতিষ্ঠান শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম)-এর পরিচালনা কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজ খানম নাসরীন

তার এই মনোনয়নের খবর ছড়িয়ে পড়ার পর বরিশালের রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, শেবাচিমের চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং হাসপাতালের বিভিন্ন সমস্যা সমাধানে তিনি কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

আফরোজ খানম নাসরীন বরিশালের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে দীর্ঘদিন ধরে পরিচিত একটি নাম। জনসম্পৃক্ততা ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রমেও তার সম্পৃক্ততা রয়েছে।

শেবাচিম বরিশাল বিভাগের বৃহৎ জনগোষ্ঠীর চিকিৎসাসেবার অন্যতম প্রধান ভরসাস্থল। প্রতিদিন বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বিপুলসংখ্যক রোগী উন্নত চিকিৎসার আশায় এই হাসপাতালে আসেন। দীর্ঘদিন ধরে হাসপাতালটিতে চিকিৎসক-নার্স সংকট, অবকাঠামোগত সীমাবদ্ধতা, যন্ত্রপাতির স্বল্পতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রোগীদের নানা ভোগান্তিসহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা রয়েছে।

নবনিযুক্ত পরিচালনা কমিটির সদস্য হিসেবে আফরোজ খানম নাসরীনের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে এসব সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ আরও জোরদার হবে এমন প্রত্যাশা করছেন স্থানীয়রা।

সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, দায়িত্বশীলতার সঙ্গে শেবাচিমের রোগীসেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং হাসপাতালের সার্বিক পরিবেশ উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

জিবিএন বাংলা

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x