শেবাচিমের পরিচালনা কমিটিতে আফরোজ খানম নাসরীন
তার এই মনোনয়নের খবর ছড়িয়ে পড়ার পর বরিশালের রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, শেবাচিমের চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং হাসপাতালের বিভিন্ন সমস্যা সমাধানে তিনি কার্যকর ভূমিকা রাখতে পারবেন।শেবাচিম বরিশাল বিভাগের বৃহৎ জনগোষ্ঠীর চিকিৎসাসেবার অন্যতম প্রধান ভরসাস্থল। প্রতিদিন বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বিপুলসংখ্যক রোগী উন্নত চিকিৎসার আশায় এই হাসপাতালে আসেন। দীর্ঘদিন ধরে হাসপাতালটিতে চিকিৎসক-নার্স সংকট, অবকাঠামোগত সীমাবদ্ধতা, যন্ত্রপাতির স্বল্পতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রোগীদের নানা ভোগান্তিসহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা রয়েছে।সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, দায়িত্বশীলতার সঙ্গে শেবাচিমের রোগীসেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং হাসপাতালের সার্বিক পরিবেশ উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।