জিবিএন বাংলা

‎দিনাজপুরের বিরামপুরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

‎দিনাজপুরের বিরামপুরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
ছবি : নিজস্ব প্রতিনিধি

‎দিনাজপুরের বিরামপুরে পারিবারিক বিরোধে বড় ভায়ের হাতে আপন ছোট ভাই খুন হয়েছে। স্থানীয় লোকজনের সূত্রে জানা গেছে, বিরামপুর পৌর এলাকার কৃষ্টচাঁদপুর গ্রামে সোমবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে পারিবারিক বিরোধের জেরে বড় ভাই এটিএম শামসুজ্জামানের সাথে ছোট ভাই মুকুল হোসেনের ঝগড়া শুরু হয়। ঝগড়াঝাটির এক পর্যায়ে বড় ভাইয়ের লাঠি বা শক্ত কিছুর আঘাতে ছোট ভাই অটোরিক্সা চালক মুকুল হোসেন মারাত্মক আহত হন। সাথে সাথে পরিবারের লোকজন তাকে নিকটস্থ সরকারি হাসপাতালে নিয়ে আসেন। শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে দ্রুত রেফার্ড করেন। পরিবারের লোকজন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার প্রস্তুতিকালে হাসপাতালেই মুকুল হোসেনের মৃত্যু হয়। নিহত মুকুল হোসেন (৩৮) কৃষ্টচাঁদপুর গ্রামের মৃত মনির হোসেনের ছোট ছেলে। তার বড় ভাই এটিএম শামসুজ্জামান স্থানীয় আদিবাসী সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক। এ ঘটনার পরে নিহতের বড় ভাই এটিএম শামসুজ্জামানসহ তার পরিবারের লোকজন বাড়ি থেকে পালিয়ে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। 

‎বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই খুন হয়েছে মর্মে প্রাথমিকভাবে জানা গেছে। ময়নাতদন্তের উদ্দেশ্যে মৃতদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আইনি ব‍্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওসি।

‎

জিবিএন বাংলা

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

‎দিনাজপুরের বিরামপুরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x