জিবিএন বাংলা

গৌরনদীতে শিক্ষার্থীদের হয়রানির অভিযোগে যুবকের ৩ মাসের কারাদণ্ড

ছবি : জিবিএন বাংলা

বরিশালের গৌরনদীতে শিক্ষার্থীদের নিরাপদ চলাচল ও বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ছাত্রীদের উদ্দেশে শ্লীলতাহানিকর মন্তব্য, শিক্ষার্থীদের ওপর অপরাধমূলক বলপ্রয়োগ এবং শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে এক যুবককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার নাঠৈ মাধ্যমিক বিদ্যালয়ে এ অভিযান পরিচালনা করেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানকালে বিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে ওই যুবকের আচরণ নিয়ে অভিযোগের বিষয়টি প্রশাসনের নজরে আসে। অভিযোগের মধ্যে ছিল, ছাত্রীদের উদ্দেশে শ্লীলতাহানিকর মন্তব্য করা, শিক্ষার্থীদের ওপর অপরাধমূলকভাবে বলপ্রয়োগ এবং বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ। এসব অভিযোগের পর ওই যুবককে আটক করা হয়।

পরে প্রচলিত আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ডবিধি, ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনার সময় গৌরনদী মডেল থানার পুলিশ সদস্যরা উপজেলা প্রশাসনকে সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক ইভটিজিং, শিক্ষার্থীদের হয়রানি এবং যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাভাবিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করাকে জনস্বার্থে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

জিবিএন বাংলা

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

গৌরনদীতে শিক্ষার্থীদের হয়রানির অভিযোগে যুবকের ৩ মাসের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x