জিবিএন বাংলা

গৌরনদীতে ১০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

গৌরনদীতে ১০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
ছবি : জিবিএন বাংলা

বরিশালের গৌরনদীতে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. কিরন সরদার (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদ ভবনের প্রধান ফটকসংলগ্ন বাকাই বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কিরন সরদার গৌরনদী থানার পূর্ব বাকাই এলাকার মিলান সরদারের ছেলে। তাঁর মায়ের নাম পুতুলী বেগম।

পুলিশ সূত্রে জানা যায়, খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদ ভবনের মেইন গেটসংলগ্ন বাকাই বাজারে পবিত্র সাহার স্টেশনারি দোকানের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় কিরন সরদারকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় গৌরনদী থানার উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল হক বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। মামলাটি গৌরনদী থানায় নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে। মামলার এফআইআর নম্বর ২৩, তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২৬; জিআর নম্বর ৩০৭। মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় অভিযোগ আনা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার কিরন সরদারের পিসি/পিআর ও সিডিএমএস (CDMS) ডাটাবেজ যাচাই করে তাঁর বিরুদ্ধে ২০১৬ সালের একটি মামলা বিচারাধীন থাকার তথ্য পাওয়া গেছে। ওই মামলায় দণ্ডবিধির ৩৪১, ৩২৩, ৩২৫, ৩৭৯ ও ৫০৬ ধারায় অভিযোগ রয়েছে। মামলাটি ২০১৬ সালের ১৬ জুলাই দায়ের করা হয় এবং বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন।

গ্রেপ্তার কিরন সরদারকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

জিবিএন বাংলা

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

গৌরনদীতে ১০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা
গৌরনদীতে ১০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
0:00 0:00
1.0x