জিবিএন বাংলা

গৌরনদীতে মাদক, জুয়া ও চুরির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল; ব্যবসায়ীদের হুঁশিয়ারি

ছবি : জিবিএন বাংলা

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাঘমারা এলাকায় যুবসমাজকে সামাজিক অবক্ষয় ও মাদকের হাত থেকে রক্ষা করতে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  

​রবিবার বিকেল সোয়া ৫ টায় বাঘমারা মাদ্রাসা প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে করিম বাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। "মাদক ছাড়ো না হয় এলাকা ছাড়ো", "মাদক ধ্বংস করে জীবন, মাদক ব্যবসায়ী ধ্বংস করে সমাজ" এবং "জুয়া, চুরি ও মাদকমুক্ত সমাজ চাই" স্লোগান সম্বলিত ব্যানার নিয়ে এলাকার বিভিন্ন স্তরের সাধারণ মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।  

​অনুষ্ঠানে প্রধান নেতৃত্ব প্রদান করেন বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী ও মার্ক এগ্রোভেটের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান খোকন (সাবেক সদস্য, বরিশাল উত্তর জেলা ও রাজশাহী মহানগর বিএনপি)।  

​সংক্ষিপ্ত বক্তব্যে মনিরুজ্জামান খোকন বলেন—

​"মাদক একটি সমাজ ও জাতিকে ভেতর থেকে ধ্বংস করে দেয়। আমাদের যুবসমাজকে এই প্রাণঘাতী মাদকের কুপথ থেকে ফিরিয়ে আনতে না পারলে সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠন সম্ভব নয়। বাঘমারা এলাকায় আর কোনো মাদক সেবনকারী, মাদক বিক্রেতা, জুয়াড়ি বা চোরের ঠাঁই হবে না। আমরা এলাকার সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে ‘ডাইরেক্ট অ্যাকশন’ ঘোষণা করছি। হয় তাদের মাদক ছাড়তে হবে, নয়তো এই এলাকা ছেড়ে চলে যেতে হবে।"

​তিনি আরও বলেন, মাদক ও অপরাধমুক্ত নিরাপদ বাঘমারা গঠনে স্থানীয় সমাজসেবক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও তরুণ সমাজকে এক হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

​বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ২ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী মেলকার, গৌরনদী উপজেলা কৃষকদলের নেতা জসিম সরদার, সাবেক ইউপি সদস্য ছরোয়ার সরদার, স্থানীয় ব্যক্তিত্ব তোতা লস্কর, সিরাজ সরদার, আঃ ওয়াজেদ সরদার, মোশারফ সরদার, হালিম সরদার, লোকমান হোসেন, মন্টু সরদার, আলী মৃধা ও হাসান ফরিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ এলাকাবাসী।  

​সমাবেশ শেষে বক্তারা এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং মাদক ও জুয়া নির্মূলে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

জিবিএন বাংলা

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

গৌরনদীতে মাদক, জুয়া ও চুরির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল; ব্যবসায়ীদের হুঁশিয়ারি

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x