জিবিএন বাংলা

নিরাপদ ওষুধ সংরক্ষণ, মান নিয়ন্ত্রণ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বন্ধে গুরুত্বারোপ

গৌরনদীতে ওষুধ ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছবি : জিবিএন বাংলা

বরিশালের গৌরনদীতে ওষুধের সঠিক সংরক্ষণ, মান নিয়ন্ত্রণ, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি রোধ এবং ভেজাল ওষুধ প্রতিরোধের বিষয়ে সচেতনতা বাড়াতে ওষুধ ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় গৌরনদী উপজেলার এবি সিদ্দিক জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মিলনায়তনে বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির গৌরনদী উপজেলা শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার ওষুধ ব্যবসায়ী ও সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির গৌরনদী উপজেলা শাখার সভাপতি এস. এম. মোশাররফ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তর, বরিশালের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির বরিশাল জেলা শাখার সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন মানিক ও জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুস সালাম।

সভায় বক্তব্য দেন সমিতির গৌরনদী উপজেলা শাখার সহসভাপতি মো. জামাল হোসেন, মো. আনিসুর রহমান, সদস্যসচিব মো. দেলোয়ার হোসেন, মো. মোস্তফা হাওলাদার এবং আগৈলঝাড়া উপজেলা শাখার সভাপতি মো. সালেকুর রহমান সালেক। সভা সঞ্চালনা করেন বাসস্ট্যান্ড কমিটির সদস্যসচিব মো. মোস্তফা সরদার।

মতবিনিময় সভায় ওষুধ ব্যবসার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ সময় ওষুধ যথাযথ নিয়মে সংরক্ষণ, ওষুধের গুণগত মান বজায় রাখা, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বন্ধ করা এবং ভেজাল ওষুধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। একই সঙ্গে ফার্মেসি পরিচালনায় সরকারি নীতিমালা ও প্রযোজ্য বিধিবিধান অনুসরণের আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, ওষুধ মানুষের জীবন ও স্বাস্থ্যের সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই ওষুধের গুণগত মান নিশ্চিত করা, নিরাপদ ওষুধ সরবরাহ এবং ক্রেতাদের স্বার্থ রক্ষায় ওষুধ ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি।

অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিল এবি সিদ্দিক জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। সভায় বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি এবং স্থানীয় ওষুধ ব্যবসায়ী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জিবিএন বাংলা

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

গৌরনদীতে ওষুধ ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x