জিবিএন বাংলা

বিরামপুরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে র‍্যালী ও আলোচনা সভা

ছবি : নিজস্ব প্রতিনিধি

‎দিনাজপুরের বিরামপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে এবং ল্যাম্ব -এর এস,এ,ওয়াই-এস,আর,এইচ,আর ও কমিউনিটি সেফটি শিল্ড (সিএসটু) প্রকল্পের আর্থিক সহযোগিতায় শনিবার (১০ অক্টোবর) বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। "জীবনে অভিজ্ঞতার কণ্ঠস্বর শুনি: সত্যিকারের কণ্ঠ, সত্যিকারের পরিবর্তন" প্রতিপাদ্যে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে শনিবার সকাল ১০টায়  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে এক র‍্যালী বের হয়। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার সেন, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ মোঃ শাহরিয়ার পারভেজ, ল‍্যাম্ব -এর টেকনিক্যাল কো-অর্ডিনেটর গোলাম মোস্তফা, সিএসটু প্রকল্পের টেকনিক্যাল কো-অর্ডিনেটর নিরঞ্জন বর্মনসহ আরো অনেকে।

‎আলোচনা সভায় বক্তারা দিবসটির তাৎপর্য উল্লেখ করে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব ও প্রয়োজনীতা নিয়ে বক্তব্য রাখেন।

‎র‍্যালী ও আলোচনা সভায় ল‍্যাম্ব -এর প্রকল্প দুটির প্রত্যক্ষ ও পরোক্ষ উপকারভোগী, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স -এর চিকিৎসকগণ, নার্স, স্বাস্থ্য পরিদর্শক, অন‍্যান‍্য কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিলো। 

জিবিএন বাংলা

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

বিরামপুরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে র‍্যালী ও আলোচনা সভা

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x