জিবিএন বাংলা

নটর ডেম কলেজে ভর্তির সুযোগ পেলেন গৌরনদীর বাউরগাতীর নাফিউল

ছবি : জিবিএন বাংলা

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ঐতিহ্যবাহী বাউরগাতী গ্রামের মেধাবী ছাত্র সৈয়দ নাফিউল করিম ঢাকার খ্যাতনামা নটর ডেম কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন। তিনি বাউরগাতী গ্রামের সম্মানিত অধিবাসী সৈয়দ রিয়াজুল করিমের মেজ ছেলে।

​সম্প্রতি অনুষ্ঠিত নটর ডেম কলেজের অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে তিনি এই সাফল্য অর্জন করেন। তাঁর এই অর্জনে পরিবার, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে এক উৎসবমুখর ও আনন্দের পরিবেশ বিরাজ করছে।

​নাফিউলের এই কৃতিত্বপূর্ণ সাফল্যে সন্তোষ প্রকাশ করে তাঁর পরিবারের সদস্য ও শিক্ষকেরা জানান, নাফিউল ছোটবেলা থেকেই পড়াশোনায় অত্যন্ত পরিশ্রমী ও মনযোগী ছিলেন। নটর ডেম কলেজের মতো স্বনামধন্য প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পাওয়া তাঁর কঠোর পরিশ্রম ও সাধনারই প্রতিফলন।

​নিজের এই অর্জনে অনুভূতি প্রকাশ করে সৈয়দ নাফিউল করিম বলেন, "এই শুভ মুহূর্তে আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। সঠিক নির্দেশনার জন্য আমার বাবা-মা ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ভবিষ্যতে উচ্চশিক্ষা সম্পন্ন করে একজন সৎ ও সুনাগরিক হিসেবে দেশের সেবায় আত্মনিয়োগ করতে চাই।"

​নাফিউলের উজ্জ্বল ভবিষ্যৎ ও সর্বাঙ্গীন সাফল্য কামনা করে তাঁর পরিবারের পক্ষ থেকে সুহৃদ, আত্মীয়স্বজন ও দেশবাসীর কাছে আন্তরিক দোয়া এবং শুভকামনা চেয়েছেন তাঁর পিতা সৈয়দ রিয়াজুল করিম।

জিবিএন বাংলা

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

নটর ডেম কলেজে ভর্তির সুযোগ পেলেন গৌরনদীর বাউরগাতীর নাফিউল

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x