জিবিএন বাংলা

জীবনানন্দ দাশের বায়োপিক বানাবেন গৌতম ঘোষ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জীবনানন্দ দাশের বায়োপিক বানাবেন গৌতম ঘোষ
নির্মাতা গৌতম ঘোষ ও কবি জীবনানন্দ দাশ

রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশকে নিয়ে ফের সিনেমা হতে যাচ্ছে। আর এই সিনেমার নেপথ্যে থাকছেন বাংলার নন্দিত নির্মাতা-প্রযোজক জুটি। নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটি পরিচালনা করবেন বরেণ্য নির্মাতা গৌতম ঘোষ আর প্রযোজনায় হাবিবুর রহমান খান।

এর আগে এই নির্মাতা-প্রযোজক জুটি উপহার দিয়েছেন ‘পদ্মা নদীর মাঝি’, ‘মনের মানুষ’ ও ‘শঙ্খচিল’-এর মতো ক্লাসিক সিনেমা। জীবনানন্দকে নিয়ে ফের এক হচ্ছেন 

সম্প্রতি রেডিও গাগা নামের এক ইউটিউব চ্যানেলে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে প্রযোজক হাবিবুর রহমান খান জানান, জীবনানন্দ দাশের জীবন, সাহিত্য এবং তার অন্তর্দ্বন্দ্বের ওপর ভিত্তি করে রচিত শাহাদুজ্জামানের ‘একজন কমলালেবু’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি বানাবেন তারা।

প্রযোজক বলেন, ‘সিনেমাটি নিয়ে গৌতম ও আমি দুজনেই এক ধরনের অবসেসড হয়ে আছি। প্রায়ই গৌতমের সঙ্গে টেলিফোনে এটা নিয়ে কথা হয়। ও অনেক দিন ধরে বিষয়টি নিয়ে রিসার্চ করছে। সিনেমাটি তৈরির বিষয়ে লেখক শাহাদুজ্জামানের সঙ্গে লন্ডনে দেখা করেছে গৌতম।’

এখনো সিনেমাটি প্রস্তুতি পর্বে রয়েছে। কে এর নাম ভূমিকায় থাকবেন, তা ভাবা হয়নি। তবে প্রযোজক হাবিবুর রহমান খান জানান, চরিত্রটির জন্য বাংলাদেশ থেকেই কাউকে বেছে নেওয়া হবে। নির্মাতা গৌতমও এ ব্যাপারে একাত্ম হয়েছেন।

বাংলাদেশের নন্দিত প্রযোজকদের মধ্যে হাবিবুর রহমান খানের নাম থাকবে সবার ওপরে। দীর্ঘ চলচ্চিত্রজীবনে তিনি বাণিজ্য নয়, কেবলই ভেবেছেন শিল্প ও সৃষ্টির কথা। তার প্রযোজনায় এসেছে ‘তিতাস একটি নদীর নাম’, ‘প্রতিজ্ঞা’, ‘প্রাণ সজনী’, ‘নাত বৌ’, ‘বাঁধনহারা’, ‘হঠাৎ বৃষ্টি’সহ অসংখ্য সিনেমা।

জীবনের এই পর্যায়ে এসে এখন তার স্বপ্ন জীবনানন্দ দাশের বায়োপিক। তিনি বলেন, ‘সিনেমাটি নিয়ে স্বপ্ন দেখছি। আমি ওই পর্যন্ত থাকব কি না জানি না। তবে এ সিনেমাটি শেষ করে মরে গেলেও আমার কোনো দুঃখ থাকবে না। জীবনানন্দের সঙ্গে বাঙালি জাতি যা ব্যবহার করেছে, উনি যে কষ্টের মধ্য দিয়ে গেছেন, সিনেমাটি করতে পারলে হয়তো উনি কিছুটা হলেও আমাদের ক্ষমা করে দেবেন। এটা আমার ধারণা। এ কারণেই সিনেমাটি করা উচিত।’

জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’ কবিতা অবলম্বনে সিনেমা বানিয়েছেন মাসুদ হাসান উজ্জ্বল। কিছুদিন আগে সেটি বাংলাদেশে মুক্তি পেয়েছে। এতে জীবনানন্দের ভূমিকায় অভিনয় করে ভূয়সী প্রশংসা পেয়েছেন খায়রুল বাসার। গৌতম-হাবিবের সিনেমায়ও কি তিনিই থাকবেন? উত্তরটা সময়ই বলে দেবে।

বিষয় : সিনেমা নির্মাতা

জিবিএন বাংলা

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

জীবনানন্দ দাশের বায়োপিক বানাবেন গৌতম ঘোষ

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x