জিবিএন বাংলা

লেখাপড়ার মতো খেলাধুলাতেও জয়-পরাজয় থাকবে অ্যাডভোকেট স্বজল

গৌরনদীতে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

ছবি: সংগৃহীত

বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয় মাঠে মাসব্যাপী আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ফাইনাল খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম স্বজল বলেন, লেখাপড়ায় যেমন জয়-পরাজয় থাকে, তেমনি খেলাধুলার প্রতিযোগিতাতেও জয়-পরাজয় থাকবে। তবে প্রতিযোগিতার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতি গড়ে ওঠে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ভূমিকা পালন করতে হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম কাজল, বিশিষ্ট সমাজসেবক গাজী মো. তারেক, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য সহযোগী অধ্যাপক আকন মো. কামরুজ্জামান, বরিশাল উত্তর জেলা যুবদলের সদস্য তরিকুল ইসলাম কাফি, বিএনপি নেতা গাজী নজরুল ইসলাম স্বপন এবং পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মাহাতাব।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদকাসক্তিসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে সহায়তা করে।

পরে ফাইনাল খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও বিভিন্ন পুরস্কার তুলে দেওয়া হয়। পুরো আয়োজন ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ।

বিষয় : গৌরনদী গৌরনদী ফুটবল বরিশালের

জিবিএন বাংলা

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

গৌরনদীতে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x