জিবিএন বাংলা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক


সাইবার সুরক্ষা আইন সংশোধনের খসড়া চূড়ান্ত করতে মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত

সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬'-এর খসড়া পর্যালোচনা ও চূড়ান্তকরণের লক্ষ্যে গঠিত মন্ত্রিসভা কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী এবং কমিটির আহ্বায়ক ফকির মাহবুব আনাম। বৈঠকে প্রস্তাবিত আইনের খসড়ার বিভিন্ন ধারা ও উপধারা নিয়ে বিস্তারিত ও নিবিড় আলোচনা করা হয়।বৈঠক সূত্রে জানা গেছে, তথ্যপ্রযুক্তির দ্রুত পরিবর্তনশীলতা, দেশের সামগ্রিক সাইবার নিরাপত্তা জোরদারকরণ, নাগরিকদের ডিজিটাল অধিকার সুরক্ষা এবং নিরাপদ ডিজিটাল সেবা নিশ্চিত করার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। এসব লক্ষ্য অর্জনে আইনে কী ধরনের প্রয়োজনীয় সংশোধনী ও সুপারিশ যুক্ত করা যায়, তা নিয়ে কমিটির সদস্যরা দীর্ঘ মতবিনিময় করেন।দীর্ঘ আলোচনা শেষে খসড়া আইনটিকে আরও যুগোপযোগী, কার্যকর এবং বাস্তবসম্মত করার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ প্রদান করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সভায় গৃহীত নতুন সুপারিশগুলো খসড়ায় সংযোজন করে তা চূড়ান্ত করার লক্ষ্যে পরবর্তীতে আবারও বৈঠক আহ্বান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।গুরুত্বপূর্ণ এই সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন:সালাহউদ্দিন আহমদ, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীজহির উদ্দিন স্বপন, মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রীমো. আসাদুজ্জামান, মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীইয়াসের খান চৌধুরী, মাননীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীশামা ওবায়েদ ইসলাম, মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীরেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা (প্রতিমন্ত্রীর পদমর্যাদা)এছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা এই পর্যালোচনা সভায় উপস্থিত থেকে তাদের মতামত ও দিকনির্দেশনা প্রদান করেন।

সাইবার সুরক্ষা আইন সংশোধনের খসড়া চূড়ান্ত করতে মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত