জিবিএন বাংলা

বরিশালের কাজিরহাটে বিয়ের প্রলোভন দেখিয়ে ১৪ বছরের কিশোরীকে অপহরণের অভিযোগ

ছবি: সংগৃহীত

নাবালিকা মেয়েকে অপহরণের অভিযোগ, থানায় বাবার লিখিত অভিযোগ

বরিশালের কাজিরহাট থানাধীন আন্দারমানিক ইউনিয়নের ভংগা এলাকায় বিয়ের প্রলোভন দেখিয়ে ১৪ বছর বয়সী এক কিশোরীকে অপহরণের অভিযোগ উঠেছে মোঃ ইউসুফ রাঢ়ী (১৯) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় কিশোরীর বাবা মোঃ সাইদুল বেপারী কাজিরহাট থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভংগা গ্রামের বাসিন্দা ও কৃষক মোঃ সাইদুল বেপারীর ১৪ বছর বয়সী মেয়ে বিথীকে অভিযুক্ত ইউসুফ রাঢ়ী বিভিন্ন সময় পথে-ঘাটে বিরক্ত করতেন এবং প্রেমের প্রস্তাব দিতেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিষয়টি পরিবারকে জানালে ইউসুফকে সতর্ক করা হয়। তবে এতে তিনি কর্ণপাত করেননি বলে অভিযোগ করেন কিশোরীর বাবা।

লিখিত অভিযোগে বলা হয়, গত ২৪ আগস্ট ২০২৬ রাত আনুমানিক ৯টার   দিকে আন্দারমানিক ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভংগা এলাকায় ইউসুফ বসতবাড়ির সামনের কাঁচা রাস্তায় উপস্থিত হন। এ সময় তিনি কিশোরীকে বিভিন্নভাবে ফুসলিয়ে ও বিয়ের প্রলোভন দেখিয়ে সঙ্গে থাকা ১ লাখ টাকাসহ তাকে নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর পরিবারের সদস্যরা ও স্থানীয়রা কিশোরীকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

এ ঘটনায় অভিযোগকারী কিশোরীর বাবা মোঃ সাইদুল বেপারী অভিযুক্ত যুবকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার নাবালিকা মেয়েকে উদ্ধারের দাবি জানিয়েছেন।

অভিযোগে কিশোরীর বাবা ছাড়াও বিথী, খালেদা বেগম ও নাজমা বেগমসহ কয়েকজনকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশের আইনগত কার্যক্রম ও কিশোরীর উদ্ধারের বিষয়ে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।

জিবিএন বাংলা

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

বরিশালের কাজিরহাটে বিয়ের প্রলোভন দেখিয়ে ১৪ বছরের কিশোরীকে অপহরণের অভিযোগ

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x