জিবিএন বাংলা

বাংলাদেশের কাছে শিক্ষা নিয়ে এবার নামছে অস্ট্রেলিয়া

দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ২২ আগস্ট। ছবি: ক্রিকইনফো

ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে হেরে চাপের মুখে অস্ট্রেলিয়া। সমতায় সিরিজ শেষ করতে ম্যাকাইতে জিততেই হবে অজিদের। তার আগে প্রথম টেস্ট হারের কারণ এবং বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন স্বাগতিকদের উইকেটরক্ষক ব্যাটার অ্যালেক্স ক্যারি।

মারারা ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে সব বিভাগেই দারুণ ক্রিকেট উপহার দিয়েছে বাংলাদেশ। বিপরীতে খুঁজে পাওয়া যায়নি চেনা অস্ট্রেলিয়াকে। দুই ইনিংসে যথাক্রমে ১৯৮ ও ২৮৪ রানে অলআউট হয় প্যাট কামিন্সের দল। প্রথম ইনিংসে ৪২৬ রান করা বাংলাদেশের সামনে লক্ষ্যটা ছিল মাত্র ৫৭ রানের। তানজিদ হাসান তামিমের উইকেট হারিয়ে জয় তুলে নেয় তারা। ক্যারির মতে, পরিকল্পনার বাস্তবায়ন করতে না পারায় সফরকারীদের কাছে হারতে হয়েছে তাঁদের।

দ্বিতীয় টেস্ট খেলতে এরই মধ্যে ম্যাকাইতে পৌঁছেছে দুদল। ২২ আগস্ট গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় ম্যাচটি শুরু হবে। তার আগে আজ সাংবাদিকদের ক্যারি বলেন, ‘প্রথম ম্যাচটা আমাদের পরিকল্পনামাফিক যায়নি। এসব নিয়ে কথা হয়েছে। এমনিতেও নিজেদের মধ্যে অনেক কথা হয়। আমরা অল্প সময়ের মধ্যেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। সবাই ঘুরে দাঁড়াতে মরিয়া, এগিয়ে যেতে মরিয়া। এরকম চ্যালেঞ্জে পড়লে আমরা ভালোভাবেই ঘুরে দাঁড়াই, এবারও সেটাই করতে চাচ্ছি।’

নিজেদের ব্যর্থতার পাশাপাশি বাংলাদেশের পারফরম্যান্সের প্রশংসাও করেছেন ক্যারি। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে প্রতিপক্ষের কাছ থেকে শিক্ষা নেওয়ার কথা বললেন তিনি, ‘দুই ইনিংসে ভিন্ন রকম চিত্র ছিল। আমার মনে হয় স্কোরিং রেইট কিছুটা কমাতে পারতাম যখন উইকেট পড়েছে। তবে তারা (বাংলাদেশ) ব্র্যান্ডের ক্রিকেট খেলেছে। এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারব। ঘুরে দাঁড়াতে আমিও মরিয়া হয়ে আছি।’

বিষয় : খেলা বাংলাদেশ ক্রিকেট অস্ট্রেলিয়া ক্রিকেট ক্রিকেট

জিবিএন বাংলা

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশের কাছে শিক্ষা নিয়ে এবার নামছে অস্ট্রেলিয়া

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x