জিবিএন বাংলা

লিটনকে অধিনায়ক করে শক্তিশালী দলই দিল বাংলাদেশ

২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেল। লিটন দাসকে অধিনায়ক করে শক্তিশালী দল নিয়ে যাবে বাংলাদেশ। ২০১০ এশিয়ান গেমসে ক্রিকেটে গোল্ড জিতেছিল বাংলাদেশ। এরপর আর এই ইভেন্টে গোল্ড জেতা হয়নি তাদের। আরও একবার সর্বোচ্চ সাফল্যের লক্ষ্যে শক্তিশালী দল ঘোষণা করেছে বিসিবি। বাংলাদেশ ছাড়াও এশিয়ান গেমসের জন্য দল দিয়েছে ভারত। ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই) আঞ্চলিক টুর্নামেন্টটির জন্য নিজেদের দলে সেরা তারকাদের রেখেছে। শিরোপা জেতার পাশাপাশি এবারের এশিয়ান গেমস হতে যাচ্ছে ২০২৮ অলিম্পিকের ড্রেস রিহার্সেল। বাংলাদেশ দল: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

লিটনকে অধিনায়ক করে শক্তিশালী দলই দিল বাংলাদেশ