জিবিএন বাংলা

বর্ণাঢ্য র‍্যালি, বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদীতে বর্ণাঢ্য র‍্যালি, শোভাযাত্রা, বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে উপজেলা ও গৌরনদী উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন বিএনপি কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বাসস্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি, উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

পরে সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। এ সময় স্বেচ্ছাসেবক দলের নেতারা পরিবেশ সুরক্ষায় পর্যায়ক্রমে ২০০টি গাছ লাগানোর ঘোষণা দেন। একই সঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিও  করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সারোয়ার হোসেন পান্নু। প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব। প্রধান বক্তা ছিলেন গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামাল হোসেন বিপ্লব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, সাবেক আহ্বায়ক আবুল হোসেন মিঞা, যুগ্ম আহ্বায়ক শামিম খলিফা, গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনিসুর রহমান আনিস এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবসহ দলীয় নেতৃবৃন্দ।

আরো উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জাফর খান, যুগ্ম আহ্বায়ক বাইজিদ হাসান ও মনির হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন হাওলাদার এবং যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, মনির সরদার ও স্বপন বয়াতিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক এস এম শিবলুর রহমান।

এ সময় গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ, সদস্য সচিব শফিকুর রহমান শরীফ স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব হারুন অর রশিদ, সাইফুল ইসলাম শামীম, বাবুল দর্জি, সদস্য নান্না খান ও তাছলিমা পারভীন উপস্থিত ছিলেন।

এ ছাড়া বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুল আলম সেন্টু খান, এম.এ গফুর ও সোহানুর রহমান সোহাগ; গৌরনদী উপজেলা কৃষকদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ; পৌর কৃষকদলের আহ্বায়ক দেলোয়ার সরদার ও ভারপ্রাপ্ত সদস্য সচিব গাজী দেলোয়ার; গৌরনদী পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরদার নাসির উদ্দিন নাসির, যুবদল নেতা রিয়াজ উদ্দিন ভূঁইয়া এবং ছাত্রনেতা কাইফি শিকদার ও মো. রমজান উপস্থিত ছিলেন।

বরিশাল উত্তর জেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক ফিরোজা ইয়াসমিন ও হোসনেয়ারা বেবি, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য ঝর্না আক্তার এবং গৌরনদী পৌর মহিলা দলের নেতৃবৃন্দও কর্মসূচিতে অংশ নেন। এ ছাড়া স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল হক সরদার, মো. মেহেদী হাসান জনি, ফুয়াদ হোসেন ইকবাল, আক্কাস হাওলাদার, শহিদ সিকদার ও আকাইদ হাওলাদারসহ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে পালনে উপজেলা ও পৌর পর্যায়ের নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর সব কর্মসূচি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল, উৎসবমুখর ও ঐক্যবদ্ধভাবে পালনের ওপর গুরুত্বারোপ করেন তারা।

বর্ণাঢ্য র‍্যালি, বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির মধ্য দিয়ে দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

বিষয় : বিএনপি রাজনীতি গৌরনদী সেচ্ছাসেবক দল বরিশাল গৌরনদী

জিবিএন বাংলা

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x