জিবিএন বাংলা

নিউইয়র্কে একসঙ্গে শাকিব-আদনান-হিমেল, নতুন সিনেমার গুঞ্জন

হিমেল আশরাফ, শাকিব খান ও আরশাদ আদনান

‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’—পরপর দুই সিনেমায় একসঙ্গে কাজ করে সাফল্য পেয়েছিলেন শাকিব খান, প্রযোজক আরশাদ আদনান ও পরিচালক হিমেল আশরাফ।দীর্ঘদিন ধরে গুঞ্জন, এই ত্রয়ী আবারও নতুন সিনেমা নিয়ে ফিরছেন। সিনেমাটি ২০২৭ সালের কোনো এক ঈদে মুক্তি পেতে পারে বলেও শোনা যাচ্ছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

এবার নিউইয়র্কে এই সফল ত্রয়ীকে একসঙ্গে দেখা যাওয়ায় নতুন করে তাঁদের সিনেমায় ফেরার গুঞ্জন শুরু হয়েছে।

গেল জুন মাসে হিমেল আশরাফের সঙ্গে একটি ছবি প্রকাশ করে নতুন সিনেমার ইঙ্গিত দিয়েছিলেন আরশাদ আদনান। সেময় তিনি বলেন, বাংলা ভাষাভাষী সিনেমাপ্রেমীদের জন্য বড় ও চমকপ্রদ কিছু করার স্বপ্ন দেখছেন। সেই স্বপ্ন বাস্তবে রূপ নেওয়ার প্রস্তুতিও শুরু হয়েছে। নতুন গল্পে পারিবারিক সম্পর্ক, প্রেম এবং মাটি ও মানুষের জীবনের সঙ্গে মিশে থাকা দেশীয় গল্প থাকবে বলেও জানান তিনি।

প্রযোজক-পরিচালকের এমন পোস্টের পর সিনেমাটির নায়ক কে হবেন, তা নিয়ে কৌতূহল তৈরি হয়। এ বিষয়ে আরশাদ আদনান জানিয়েছিলেন, আপাতত তারা গল্পের দিকে মনোযোগ দিচ্ছেন। নায়ক কে হচ্ছেন, সেটি পরবর্তী আকর্ষণ। শিগগিরই সবকিছু আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এদিকে একাধিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, সিনেমাটি ২০২৭ সালের কোনো এক ঈদে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে অভিনয়শিল্পীদের তালিকা এখনো চূড়ান্ত হয়নি।

এর মধ্যেই নিউইয়র্ক থেকে প্রকাশিত কয়েকটি স্থিরচিত্রে একই ফ্রেমে দেখা গেছে শাকিব খান, আরশাদ আদনান ও হিমেল আশরাফকে। তাদের একসঙ্গে দেখা যাওয়ার পরই নতুন সিনেমার জল্পনা আরও জোরালো হয়েছে। অনেকের প্রশ্ন, নিউইয়র্কে এই সাক্ষাৎ কি তাদের নতুন সিনেমারই ইঙ্গিত?

এই ত্রয়ীর প্রথম সফল উদ্যোগ ছিল ‘প্রিয়তমা’। ২০২৩ সালে মুক্তির পর সিনেমাটি দর্শকদের ব্যাপক সাড়া পায় এবং ব্যবসায়িকভাবেও সফল হয়। করোনা-পরবর্তী সময়ে ‘প্রিয়তমা’র সাফল্য বাংলা চলচ্চিত্রের ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করা হয়।

এবার নিউইয়র্কে একই ফ্রেমে শাকিব খান, আরশাদ আদনান ও হিমেল আশরাফকে দেখে তাঁদের ভক্তদের মধ্যে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে। সত্যিই কি ২০২৭ সালের ঈদে আবারও পর্দায় ফিরছে এই সফল ত্রয়ী—এখন সেই ঘোষণার অপেক্ষাতেই ঢালিউডপ্রেমীরা।  

বিষয় : বিনোদন শাকিব খান আরশাদ আদনান

জিবিএন বাংলা

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

নিউইয়র্কে একসঙ্গে শাকিব-আদনান-হিমেল, নতুন সিনেমার গুঞ্জন

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x